ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে....রিজভী নিলাম ছাড়াই নওগাঁর বদলগাছী হাসপাতালে সরকারি গাছ কাটার অভিযোগ রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর তান্ডব থামছে না, প্রতিদিন প্রাণহানি খবর আসছে এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০% শুল্কের ক্ষমতা পেলেন....ডোনাল ট্রাম্প চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, তাই বিএনপিতে হাহাকার....অলি আহমেদ পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৭ জনের ১৫ জনই পুলিশ নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় ৩০০ ফিট পুলিশের চেকপোস্ট চাঁদাবাজির সাম্রাজ্যে অতিষ্ঠ ব্যবসায়ীরা,নীরব ভূমিকা প্রশাসন এবার পুরাতন প্রতিষ্ঠানের নাম ‌বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার অনুশাসন....প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৩ এ এম
এবার সরাসরি সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পরপরই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত জুলাইয়ে প্রতিবেশী ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম সৌদি রাজধানী সরাসরি হামলার ঘটনায় আক্রান্ত হয়েছে বলে শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ডন।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়।

এতে এলাকাটিকে ‘শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকির’ মধ্যে রয়েছে জানিয়ে সবাইকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।

সতর্কবার্তা পাওয়ার অল্প সময়ের মধ্যেই দুই দফা বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। এতে রাজধানীজুড়ে আতঙ্ক তৈরি হয়।

এর প্রায় ৩০ মিনিট পর বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করে সৌদি কর্তৃপক্ষ। দেশটির সিভিল ডিফেন্স এজেন্সি এক বার্তায় জানায়, তাৎক্ষণিক বিপদের পরিস্থিতি কেটে যাওয়ায় বিশেষ সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অতীতে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে রিয়াদে সর্বশেষ ঘটনার ক্ষেত্রে হামলার উৎস, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।

জুলাই থেকে ইয়েমেনে সংঘাত ও আঞ্চলিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিকবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

এরই মধ্যে রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা ও বিস্ফোরণের শব্দ শোনার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)