ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এবার পুরাতন প্রতিষ্ঠানের নাম ‌বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার অনুশাসন....প্রধানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চলছে....মেয়র জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে কাল ১২.৫ মিলিয়ন, ৩-৪ মাসে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ভারতের নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন...তারেক রহমান ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, সরকারি নথিতে থাকবে তথ্য জিন্নাহর বাবা পেশায় ছিলেন মাছ বিক্রেতা,ধর্ম ছিল হিন্দু...ফজলুর রহমান এমপি সিদ্ধিরগঞ্জে ভূমি সহকারি কর্মকর্তা দুলাল দেবনাথের খুঁটির জোর কোথায়...? নারায়ণগঞ্জ ইনকিলাবের সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আর নেই চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কেরানীগঞ্জ কারিগর প্রশিক্ষণ কেন্দ্রের নাম

এবার পুরাতন প্রতিষ্ঠানের নাম ‌বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার অনুশাসন....প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৩:০৫ পিএম
এবার পুরাতন প্রতিষ্ঠানের নাম ‌বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার অনুশাসন....প্রধানমন্ত্রীর

এবার পুরাতন প্রতিষ্ঠানের নাম ‌বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কেরানীগঞ্জ’ হিসেবে পুনঃনামকরণের একটি সার-সংক্ষেপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়।

তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি অনুমোদন না করে একটি নীতিগত সিদ্ধান্ত প্রদান করেন।

তিনি সুস্পষ্টভাবে অনুশাসন দেন, প্রয়োজনে নতুন প্রতিষ্ঠানের নামকরণ করুন, পুরাতন নয়।

অর্থাৎ, পুরাতন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করে, প্রয়োজনে নতুন কোনো উদ্যোগ বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ নামকরণ বিবেচনা করা যেতে পারে।

জানতে চাইলে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

এর আগে মশক নিধন শেখা নিয়ে ফ্লোরিডা নয় ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই।

দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।

একটি প্রস্তাবের সার-সংক্ষেপে তিনি এ মন্তব্য করেন। মশক নিধন কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং আরও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের জন্য ওই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

প্রধানমন্ত্রীর এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

অনেকেই এটিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা ও জনস্বার্থের বিষয়টি নতুনভাবে বিবেচনার বার্তা হিসাবে দেখেছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)