ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জ্বালানি সংকটে কোনও কারখানা বন্ধ হয়নি....বিজিএমইএ সভাপতি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনা বন্ধ, ভিসায় ব্যাপক কড়াকড়ি ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে....বাণিজ্যমন্ত্রী আমদানি নীতিতে বৈষম্যের প্রতিবাদে আজ শোরুম-খালাস বন্ধ বারভিডার ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব...যুক্তরাষ্ট্রের নারায়ণগঞ্জ শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ একনেকে অনুমোদন পেল দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সাংবাদিকদের

সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল ১৮কোটি জনগণের প্রতি....কাদের গনি চৌধুরী

এস এম মিজান ও নূরুল আজিজ চৌধুরী,

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৩৩ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৬:৪০ পিএম
সাংবাদিকদের দায়বদ্ধতা কেবল ১৮কোটি  জনগণের প্রতি....কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকরা কেবল জনগণের কাছেই দায়বদ্ধ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘সাংবাদিকদের স্বাধীন, সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ হতে হবে।

সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র উপায় হলো জনগণের প্রতি যে দায়, তার প্রতি নিষ্ঠাবান থাকা এবং অসত্য না লেখা।’

আজ জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মফস্বল সাংবাদিকদের জন্য ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক ( প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাব্বী, উপপরিচালক (বেতার অনুষ্ঠান) মো. আবুজার গাফফারীসহ ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকগণ।

কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের বিভিন্ন ঘটনা ও তথ্য সংগ্রহ করে তা সংবাদ মাধ্যমে প্রকাশ বা প্রচার করার একটি প্রক্রিয়া।

সাংবাদিকের প্রধান কাজ হলো তথ্যগুলো সঠিক ও নির্ভুল কি না, তা যাচাই করা। ‘

সাংবাদিকতার উদ্দেশ্য হলো জনগণকে দেশের এবং বিশ্বের সঠিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা।

সমাজে ঘটা অন্যায় বা অনিয়ম তুলে ধরে ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং মানুষের বিবেক ও সচেতনতা বাড়ানো।’

সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা করা।

যা সত্য, তা-ই তুলে ধরা। কারণ সত্য-মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না।’

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একজন সাংবাদিককে সমাজের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে।

ভালো সাংবাদিক হওয়ার জন্য বই ও পত্রিকা পড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকতার ওপর লেখা বই সংগ্রহ করে নিয়মিত পাঠ ও অনুশীলন করতে হবে।

জানার জন্য পড়ালেখার বিকল্প নেই।’ সাংবাদিকদের ‘জাতির বিবেক’ বলা হয় উল্লেখ করে কাদের গনি চৌধুরী বলেন, ‘বিবেকের সঙ্গে প্রতারণা করা যাবে না।

কোনো অবস্থাতেই দলদাসে পরিণত হওয়া যাবে না। জনগণ দাসত্বের সাংবাদিকতাকে মনে প্রাণে ঘৃণা করে।

তাই তাদের ‘পেট ডগ’ বা পোষা কুকুরে পরিণত হওয়া যাবে না। থাকতে হবে সমাজের অতন্দ্র প্রহরীর ভূমিকায়।’

সংবাদপত্রকে ‘নিউজপেপার ইজ দ্য পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন’ উল্লেখ করে তিনি বলেন, সংবাদপত্রই জনগণের সংসদ,যার অধিবেশন সর্বদা চলমান ।

কাদের গনি চৌধুরী বলেন, ‘এখানে আমরা সাংবাদিকরা হলাম শিক্ষার্থী, পরীক্ষা দিই।

আর আমাদের খাতা দেখেন, আমাদের পরীক্ষা নেন দেশের ১৮ কোটি মানুষ।

আমরা কি ভুল লিখেছি, কি সত্য লিখেছি, কি মিথ্যা লিখেছি, লেখাটা বস্তুনিষ্ঠ কি না সেটাও কিন্তু জনগণ প্রতিদিন আমাদের পরীক্ষা করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)