ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জ্বালানি সংকটে কোনও কারখানা বন্ধ হয়নি....বিজিএমইএ সভাপতি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনা বন্ধ, ভিসায় ব্যাপক কড়াকড়ি ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে....বাণিজ্যমন্ত্রী আমদানি নীতিতে বৈষম্যের প্রতিবাদে আজ শোরুম-খালাস বন্ধ বারভিডার ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব...যুক্তরাষ্ট্রের নারায়ণগঞ্জ শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ একনেকে অনুমোদন পেল দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন

অ্যাডভোকেট মনির হোসেন

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৩ এ এম
সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন

সিদ্ধিরগঞ্জ থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচার বিভাগীয় সার্ভিস ডেলিভারির গতিশীলতা পর্যালোচনায় থানা পরিদর্শন করেছেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন।

পরিদর্শনকালে তিনি থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সেবাপ্রার্থীদের সুবিধার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় পৌঁছালে তাকে স্বাগত জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

পরিদর্শনকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন।

পরিদর্শনকালে জজ আদালতের বিচারকবৃন্দ থানার মালখানা, হাজতখানা, নারী ও শিশু ডেস্কসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এরপর অফিসার ইনচার্জ, ডিউটি অফিসার এসআই ফারজানা আক্তার, শিশু ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল নাহিদ সুলতানাসহ উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন বলেন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পারস্পরিক সমন্বয় যত সুদৃঢ় হবে, সাধারণ মানুষ তত দ্রুত ও মানসম্মত আইনগত সেবা পাবে।

সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে আরও মানবিক ও আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে।

পরিদর্শন কার্যক্রম শেষে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্মারক হিসেবে আমানিয়া বৃক্ষরোপণ করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)