ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

জ্বালানি সংকটে কোনও কারখানা বন্ধ হয়নি....বিজিএমইএ সভাপতি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড, সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনা বন্ধ, ভিসায় ব্যাপক কড়াকড়ি ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে....বাণিজ্যমন্ত্রী আমদানি নীতিতে বৈষম্যের প্রতিবাদে আজ শোরুম-খালাস বন্ধ বারভিডার ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব...যুক্তরাষ্ট্রের নারায়ণগঞ্জ শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ একনেকে অনুমোদন পেল দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০২:১৯ পিএম
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ,চার গ্যারেজকে ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি অটোরিকশা গ্যারেজকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নেটওয়ার্ক অপারেশন অ্যান্ড কাস্টমার সার্ভিস (এনওসিএস) সিদ্ধিরগঞ্জ শাখার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অটোরিকশা গ্যারেজে বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ ও অতিরিক্ত লোড ব্যবহারের অভিযোগে বিদ্যুৎ আইনের ৩২ ও ৩৮ ধারায় জরিমানা আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্ব কাঠেরপুল সিআইখোলা এলাকায় জসিম উদ্দিনের অটোরিকশা গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।

একই এলাকার পাশের একটি গ্যারেজে মিটারবিহীন সংযোগও শনাক্ত করা হয়।

এসব অপরাধে বিদ্যুৎ আইনের ৩৮ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে দেওয়া বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।

এ ছাড়া সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া ক্যানেলপাড় এলাকায় রাজা নামের এক অটোরিকশা গ্যারেজ মালিককে বিদ্যুৎ চুরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় মজিবুর রহমানের গ্যারেজে বিদ্যুৎ চুরি ও অতিরিক্ত লোড ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এলাকায় শাকিলের তিনটি অটোরিকশা গ্যারেজে অতিরিক্ত লোড ব্যবহারের অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিপিডিসি সূত্র জানায়, বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ ও অনুমোদনের অতিরিক্ত লোড ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ডিপিডিসির এনওসিএস সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর আলম ও মো. অলিউল্ল্যাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ আইনের ৩২ এবং ৩৮ ধারায় এ অভিযান পরিচালনা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানিয়েছেন৷

অভিযান শেষে নির্বাহীর ম্যাজিস্ট্রেট স্থানীয় সাংবাদিকদের বলেন, সিদ্ধিরগঞ্জে ৪টি বিভিন্ন অটোরিকশা স্টেশন (গ্যারেজ) অনুমোদনবিহীন বিদ্যুৎ সংসোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার ও মিটার থেকে বাইপাস লাইন দিয়ে বিদ্যুৎ ব্যবহার করার অপরাধে অভিযুক্ত গ্যারেজ মালিকদের জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ চুরি রোধকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে৷

ডিপিডিসির মোবাইল কোট অভিযান চলাকালে সিদ্ধিরগঞ্জের স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসাহ বিরাজ করে এবং অটোরিকশা গ্যারেজের পাশে রাস্তায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।

পরে এলাকাবাসী ডিপিডিসি এবং এনওসিএস কর্মকর্তাদের সাধুবাদ জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)