ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

এবার পুরাতন প্রতিষ্ঠানের নাম ‌বেগম খালেদা জিয়ার নামে নামকরণ না করার অনুশাসন....প্রধানমন্ত্রীর ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম শহরে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ চলছে....মেয়র জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে কাল ১২.৫ মিলিয়ন, ৩-৪ মাসে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ভারতের নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন...তারেক রহমান ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, সরকারি নথিতে থাকবে তথ্য জিন্নাহর বাবা পেশায় ছিলেন মাছ বিক্রেতা,ধর্ম ছিল হিন্দু...ফজলুর রহমান এমপি সিদ্ধিরগঞ্জে ভূমি সহকারি কর্মকর্তা দুলাল দেবনাথের খুঁটির জোর কোথায়...? নারায়ণগঞ্জ ইনকিলাবের সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু আর নেই চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারতের নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন...তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০২:৪৮ পিএম
ভারতের নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন...তারেক রহমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি। বৃহস্পতিবার রাতে এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা।

আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত কার্ড প্রকাশ করে তাঁকে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

এক্সে তারেক রহমানের পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’ ১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)