ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বৈশ্বিক জ্বালানি সংকটে কারণে অর্থের সচেতন হওয়ার আহ্বান...ইউজিসি চেয়ারম্যান

মহসিন শামিম

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০৮:০৬ পিএম
বৈশ্বিক জ্বালানি সংকটে কারণে অর্থের সচেতন হওয়ার আহ্বান...ইউজিসি চেয়ারম্যান

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রেখে অপ্রয়োজনীয় খাতে খরচ পরিহার করা এবং সবক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের চলমান পরিস্থিতিতে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের অর্থ ব্যয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সোমবার (২০ এপ্রিল) আগারগাঁও কপি রাইট ভবনে হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের পৃথক সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান, আইসিএসইটিইপি প্রকল্পের পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর নজরুল ইসলাম, ইউজিসি, হিট, আইসিএসইটিইপি, এডিবির সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় প্রফেসর মামুন আহমেদ বলেন, ইউজিসি’র প্রকল্পসমূহের প্রতিটি স্তরে বাহুল্য খরচ কমাতে হবে।

জাতীয় স্বার্থে জ্বালানী ও পরিবহন খাতে মিতব্যয়ী হতে হবে। প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করা দরকার বলে তিনি জানান।

তিনি হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের ডিপিপি সংশোধনের সময় অপ্রয়োজনীয় খাত খুঁজে বের করে তা পরিহার করার নির্দেশ দেন।

উচ্চ শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকারের বিষয়সমূহ ডিপিপিতে যুক্ত করা এবং কৃচ্ছতাসাধনের মাধ্যমে রক্ষিত অর্থ শীক্ষার্থীদের কল্যানে খরচ করার জন্য তিনি পরামর্শ দেন।

এছাড়া, হিট ও আইসিএসইটিইপি প্রকল্পের উপ-গবেষণা প্রকল্পসমূহ মূল্যায়ন ও মনিটরিং এর জন্য দক্ষ ও নীতিবান শিক্ষক ও গবেষকদের নিয়ে ‘প্রকল্প মূল্যায়নে টিম’ গঠন এবং ভার্চুয়াল প্লাটফর্মে গবেষকদের সাক্ষাৎকার গ্রহণের পরামর্শ পরামর্শ দেন।

এসময় তিনি হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং ‘ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি)’ প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য এই প্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশনা দেন।

এছাড়া, আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্পসমূহ অর্থপূর্ণভাবে শেষ করার জন্য দৃড় অঙ্গিকার ব্যক্ত করেন। উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা খাতের রূপান্তরে হিট প্রকল্প গ্রহণ করা হয়।

পাঁচ বছর মেয়াদি হিট প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা।

অপরদিকে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও তথ্যপ্রযুক্তি (আইটি) শিক্ষার মানোন্নয়নে প্রায় ১২০০ কোটি টাকা ব্যয়ে আইসিএসইটিইপি গ্রহণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)