ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা,অতিরিক্ত পুলিশ মোতায়েন হরমুজ ইস্যুতে শুক্রবার ইরান-ওমান সমঝোতার সম্ভাবনা ‘৫০-৫০’ পঞ্চগড়ে এক শিক্ষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন থানায় এজাহার দায়ের হবিগঞ্জের বন্যার্থদের মাঝে তেঘরিয়া যুব সংসদ সহযোগিতা ও নগদ অর্থ বিতরণ শেখ হাসিনার শাসনামলে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার...আইনমন্ত্রী আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান....ভারপ্রাপ্ত স্পিকারের জুলাই যোদ্ধাদের‘বয়কট,বয়কট,এনসিপি বয়কট স্লোগানে উত্তাল গাইবান্ধা সুনামগঞ্জে সিনেম্যাটিক কায়দায় চাকু দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড আকস্মিক নয়,পূর্ব পরিকল্পনা মাফিক দেশ ছাড়েন...শেখ হাসিনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
তেল-আবিব বিশ্ববিদ্যালয় গবেষণায় উঠে এসেছে

ইসরায়েল ছাড়ছে লাখো মানুষ? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ১০:৪৩ এ এম
ইসরায়েল ছাড়ছে লাখো মানুষ? গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ইসরায়েলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি, দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং অনিশ্চয়তার প্রেক্ষাপটে গত তিন বছরে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ দীর্ঘমেয়াদের জন্য দেশ ছেড়েছেন।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, ২০২৩ সাল থেকে শুরু হওয়া এই প্রবণতা ২০২৪ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

বিষয়টি প্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ। গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ৮৬ হাজার ৫০৯ জন ইসরায়েল ত্যাগ করেন।

২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৪৯৯ জনে এবং ২০২৫ সালে আরও ৯০ হাজার ৯২২ জন দেশ ছাড়েন।

সব মিলিয়ে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে প্রায় ২ লাখ ৬৯ হাজার মানুষ দীর্ঘমেয়াদে ইসরায়েল ত্যাগ করেছেন। অর্থাৎ, বছরে গড়ে প্রায় ৯০ হাজার মানুষ দেশ ছেড়েছেন।

অথচ ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গড় ছিল বছরে প্রায় ৬০ হাজার। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দেশত্যাগীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ২১৯ জন, যা সাম্প্রতিক তিন বছরের তুলনায় অনেক কম।

ইয়েদিওথ আহরোনোথ–এর আগের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে গবেষণায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী গবেষক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের অন্যান্য পেশাজীবীদের দেশত্যাগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের অর্থনীতি মূলত উচ্চপ্রযুক্তি খাত ও জ্ঞানভিত্তিক শিল্পে কর্মরত দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল।

ফলে এই দক্ষ মানবসম্পদের দেশত্যাগ দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

এ গবেষণা এমন সময়ে প্রকাশিত হলো, যখন ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের পাশাপাশি লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানকে ঘিরেও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

সরকারি হিসাবে বর্তমানে দেশটির জনসংখ্যা এক কোটির বেশি। তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)