Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি বাণিজ্যিক ব্যাংকের দুর্বল সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক....গভর্নর কক্সবাজার পেকুয়ায় বিএনপি'র সভাপতি বিক্রয় করলেন সরকারি নাসি দূষণ নিয়ন্ত্রণ,পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান...স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত,একজন আটক বাংলাদেশকে ‘নিজের ঘর’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি...রবার্তো কার্লোস বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে...ইসরায়েল

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৯:৫৮ এ এম
গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে...ইসরায়েল

গাজায় যুদ্ধ থামানোর আন্তর্জাতিক উদ্যোগ চললেও প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর রোডম্যাপ নিয়ে নিজেদের আপত্তিতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইসরায়েল।

একই সঙ্গে দেশটি জানিয়েছে, গাজায় বর্তমানে যে অবস্থানে তাদের সেনাবাহিনী রয়েছে, সেখান থেকে কোনো বাহিনী প্রত্যাহার করা হবে না এবং হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আগের মতোই চলবে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, গাজায় হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এর বর্তমান রোডম্যাপ ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “গাজা উপত্যকায় বর্তমান অবস্থান থেকে ইসরায়েল সরে যাবে না।

আমাদের নাগরিক ও সেনাদের প্রতি যেকোনো হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে ইসরায়েলের এই অবস্থানের মধ্যেই রোববার ০২ আগস্ট ‘বোর্ড অব পিস’-এর গাজাবিষয়ক উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ এবং সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা আরিয়ে লাইটস্টোন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে তারা গাজায় চলমান সামরিক অভিযান বন্ধে নেতানিয়াহুকে রাজি করানোর চেষ্টা করেন।

এ ছাড়া ‘বোর্ড অব পিস’ এবং কয়েকজন মার্কিন কর্মকর্তা ইসরায়েলের বর্তমান অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

তাদের দাবি, প্রস্তাবিত চুক্তির শর্তাবলি সম্পর্কে কয়েক মাস ধরেই ইসরায়েলকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)