Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি বাণিজ্যিক ব্যাংকের দুর্বল সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক....গভর্নর কক্সবাজার পেকুয়ায় বিএনপি'র সভাপতি বিক্রয় করলেন সরকারি নাসি দূষণ নিয়ন্ত্রণ,পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান...স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত,একজন আটক বাংলাদেশকে ‘নিজের ঘর’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি...রবার্তো কার্লোস বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ব্রাজিল ইতিহাসের সেরা ডিফেন্ডার

বাংলাদেশকে ‘নিজের ঘর’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি...রবার্তো কার্লোস

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৩:১৩ পিএম
বাংলাদেশকে ‘নিজের ঘর’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি...রবার্তো কার্লোস

বাংলাদেশকে নিজের ঘর বলে উল্লেখ করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রবার্তো কার্লোস।

নেইমারের বন্ধু ও ব্রাজিল প্রবাসী রবিন মিয়ার প্রকাশ করা এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন এই কিংবদন্তি ফুটবলার।

ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত রবার্তো কার্লোস ক্লাব ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে।

এক দশকেরও বেশি সময় দলটির হয়ে খেলার অভিজ্ঞতা থেকে তিনি ব্রাজিলের পর স্পেনের নাম উল্লেখ করেন। এরপরই বাংলাদেশের নাম উচ্চারণ করেন তিনি।

রবিন মিয়ার ভিডিওতে প্রথমে পর্তুগিজ ভাষায় কথা বলেন রবার্তো কার্লোস। পরে ইংরেজিতে তিনি বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ।’

বাংলাদেশে ব্রাজিলের প্রতি ফুটবল প্রেমীদের সমর্থন দীর্ঘদিনের। বিশেষ করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এদিকে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ তুলে ধরেছিলেন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে আমাদেরকে সমর্থনের ভিডিও আমরা ফুটবলাররা নিজেদের মধ্যে দেখি।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)