Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি বাণিজ্যিক ব্যাংকের দুর্বল সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক....গভর্নর কক্সবাজার পেকুয়ায় বিএনপি'র সভাপতি বিক্রয় করলেন সরকারি নাসি দূষণ নিয়ন্ত্রণ,পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান...স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত,একজন আটক বাংলাদেশকে ‘নিজের ঘর’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি...রবার্তো কার্লোস বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
গ্যাস ও বিদ্যুৎ প্রকট সংকটের কারণে

ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৮:০১ পিএম
ডিবিএল গ্রুপের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রভাবে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান ডিবিএল গ্রুপ তাদের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে।

এ সিদ্ধান্তের ফলে প্রায় ২৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে।

সোমবার (০৩ আগস্ট) ডিবিএল গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির কারখানা বন্ধের ঘোষণার পর শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ডিবিএল গ্রুপের মাসিক রপ্তানির পরিমাণ প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

১৯৯১ সালে যাত্রা শুরু করা ডিবিএল গ্রুপ বর্তমানে বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুমুখী শিল্পগোষ্ঠী।

পোশাক ও বস্ত্রশিল্পের পাশাপাশি টেক্সটাইল প্রিন্টিং, ওয়াশিং, গার্মেন্টস অ্যাকসেসরিজ, প্যাকেজিং, সিরামিক টাইলস, ঔষধশিল্প, ড্রেজিং, খুচরা ব্যবসা এবং ডিজিটাল রূপান্তর সেবাসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত।

এদিকে, ডিবিএল গ্রুপের একটি প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলস পিএলসি ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)