Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি বাণিজ্যিক ব্যাংকের দুর্বল সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক....গভর্নর কক্সবাজার পেকুয়ায় বিএনপি'র সভাপতি বিক্রয় করলেন সরকারি নাসি দূষণ নিয়ন্ত্রণ,পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান...স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত,একজন আটক বাংলাদেশকে ‘নিজের ঘর’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি...রবার্তো কার্লোস বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন

কক্সবাজার পেকুয়ায় বিএনপি'র সভাপতি বিক্রয় করলেন সরকারি নাসি

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৭:২৪ পিএম
কক্সবাজার পেকুয়ায় বিএনপি'র সভাপতি বিক্রয় করলেন সরকারি নাসি

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে স্লুইসগেটের সরকারি নাসি কেটে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে।

অভিযুক্ত মগনামা বিএনপি'র সভাপতির নাম ফয়সাল চৌধুরী।

সোমবার (০৩ আগস্ট) বিকেলে মগনামার ফুলতলা স্টেশনের পুর্বদিকে নিজেই উপস্থিত থেকে একটি ডাম্পট্রাকে করে পাচার করছেন।

এদিকে বিএনপি নেতা কর্তৃক সরকারি সম্পদ বিক্রয়ের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ক্ষমতার দাপট দেখিয়ে তিনি সরকারি সম্পদ লুটের ঘটনায় জড়িত রয়েছে।

সরকার দলীয় লোক হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহসও পায়নি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, মগনামা কাটাফাঁড়ি ব্রীজ টু করিমদাদ মিয়ার জেটিঘাট সড়কের সোনালী বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) মালিকানাধীন স্লুইসগেট প্রায় দুই মাস আগে সংস্কার করা হয়।

সংস্কারের সময় স্লুইসগেটে পুর্বের বসানো দুটি বড় আকারের লোহার নাসি ছিল।

প্রাকৃতিক দূর্যোগে স্লুইস গেইটটি ধ্বসে গেলে সংস্কারের উদ্যোগ নেয়া হয় উপজেলা প্রশাসন ও পাউবো'র পক্ষ থেকে।

এ সংষ্কার কাজের ঠিকাদারী পান মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধুরী। সংস্কারের জন্য সরকারি বরাদ্ধ ছিল প্রায় ৪০ লক্ষ টাকা।

অভিযোগ উঠেছে, স্লুইচগেট সংস্কারের সময় পূর্বের দুটি নাশি তুলে নিয়ে সড়কের উপরে রাখা হয়।

কয়েকদিন পর সেখান থেকে একটি নাসি উধাও হয়ে যায়। আরেকটি নাশি ফয়সাল চৌধুরী গাড়িতে তুলে ফুলতলা স্টেশনের পাশে নিজের হেফাজতে রাখেন।

সোমবার বিকেলে কয়েকজন শ্রমিক দিয়ে নাসিটি টুকরা টুকরা করে কেটে একটি ডাম্পট্রাকে ভরে পাচার করে দিয়েছে।

নাসিটির ওজন প্রায় ২ হাজার ৮শত কেজি। দুই লক্ষ টাকার বিনিময়ে ফয়সাল চৌধুরী নাসিটি একজন স্ক্র্যাব (ভাঙ্গারি) ব্যবসায়ীকে বিক্রি করেছে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ফুলতলা স্টেশনের একটু পুর্বদিকে সড়কের পাশে একটি ডাম্পট্রাক দাঁড়িয়ে আছে।

একটি টিনের বাসা থেকে টুকরো টুকরো করা নাসির অংশ ডিকিটাল বাটকারায় পরিমাপ করে খাতায় নোট করে লিখছে। প্রতিটি লোহার অংশের ওজন ১০৫ থেকে ১১৫ কেজি।

পাশে দাঁড়িয়ে থেকে সবকিছুর তদারকি করছে ফয়সাল চৌধুরী। এ ব্যাপারে জানতে চাইলে ফয়সাল চৌধুরী বলেন, সরকারি নাসি বিক্রির অভিযোগ সম্পুর্ন মিথ্যা। নাসিটি তিনি নিজেই ক্রয় করেছে।

সোনালী বাজার স্লুইসগেট প্রথম আমি ১৭ লক্ষ টাকা ব্যয় করে সংস্কার করেছি। ওই সময় আমার নিজের টাকা দিয়ে দুটি নাসি বসানো হয়েছে। একটি নাসি চুরি হয়ে গেছে।

এত টাকা খরচ করে সংস্কার করলেও সরকারের পক্ষ থেকে এক টাকাও পাইনি। ইউএনও, এসিল্যান্ড, সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ এ বিষয়ে অবগত আছেন।

আমার নাসি আমি বিক্রি করছি এতে অসুবিধা কোথায়। এ ব্যাপারে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান,সরকারী সম্পদ বিক্রি করার কারো এখতিয়ার নাই।

সংশ্লিষ্ট দফতর এটার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। আমি মগনামার ইউপি চেয়ারম্যানকে নির্দেশনা দিছি সত্যতা যাচাই পূর্বক জব্দ করে আমাকে অবগত করার জন্য।

দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)