ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দিল্লিতে ইন্টারনেট বন্ধের নেপথ্যে সরকারি নির্দেশ, টেলিকম সংস্থাগুলোর ক্ষোভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন...খলিলুর রহমানের চট্রগ্রাম বন্দর বিদেশি বা বেসরকারি সংস্থার কাছে ইজারা দেয়ার বিরুদ্ধে বিশাল মিছিল সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার অনুসন্ধানে প্রমাণিত মিথ্যা তথ্য, 'প্রতিদিনের কাগজ' সম্পাদকের মানহানি মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জাতিসংঘ ৫ সংস্হার জরিপ, স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশি ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে...হাইকোর্টে রুল কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ রাহুলের বিক্ষোভে বিরোধীদের দ্বন্দ্ব, সরব বিজেপিও তেহরানে ট্রাম্প পরিবারকে ঘিরে হুমকির বিলবোর্ড,নতুন উত্তেজনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপ জয়ী দুই তারকার পুরস্কার ৬৮ কেজি টমেটো!

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০২:২০ পিএম
বিশ্বকাপ জয়ী দুই তারকার পুরস্কার ৬৮ কেজি টমেটো!

বিশ্বকাপ জয়ের পর সাধারণত অর্থ, গাড়ি কিংবা বিলাসবহুল উপহারই পান ফুটবলাররা। তবে স্পেনের বিশ্বকাপজয়ী দুই তারকা ফাবিয়ান রুইজ ও পাবলো পায়েজ গাভিরা ‘গাভি’কে ব্যতিক্রমী এক সম্মাননা দিয়েছে তাদের নিজ শহর।

শরীরের ওজনের সমান স্থানীয় টমেটো উপহার দিয়ে দুই ফুটবলারকে অভিনন্দন জানিয়েছে লস পালাসিওস শহর কর্তৃপক্ষ।

১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ের আনন্দে স্পেনে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

রাজধানী মাদ্রিদে লাখো সমর্থকের উপস্থিতিতে বিজয় শোভাযাত্রা শেষে নিজ শহর লস পালাসিওসে ফেরেন রুইজ ও গাভি। সেখানেই তাদের জন্য আয়োজন করা হয় বিশেষ সংবর্ধনার।

লস পালাসিওস সিটি কাউন্সিল জানায়, স্থানীয় কৃষি ঐতিহ্যকে তুলে ধরতেই দুই ফুটবলারকে পরিবেশবান্ধব ও প্রতীকী এই সম্মাননা দেওয়া হয়েছে। রুইজ ও গাভি দুজনেরই ওজন ৬৮ কেজি হওয়ায় প্রত্যেকে পেয়েছেন ৬৮ কেজি করে স্থানীয়ভাবে উৎপাদিত টমেটো।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শহরের দুটি ফুটবল স্টেডিয়ামের নামও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মারিসমাস স্টেডিয়ামের নাম হবে ‘ফাবিয়ান রুইজ স্টেডিয়াম’ এবং সান সেবাস্তিয়ান স্টেডিয়ামের নতুন নাম রাখা হবে ‘পাবলো পায়েজ গাভিরা গাভি স্টেডিয়াম’।

বর্তমানে এই দুটি মাঠ স্থানীয় ক্লাব এডি মসকুইয়ো, লা লিয়ারা বালোম্পি এবং লস পালাসিওস সিএফের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এর আগে একই শহরে স্পেনের আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার জেসুস নাভাসের নামে একটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ করা হয়েছিল। মঙ্গলবারের সংবর্ধনা অনুষ্ঠানে দুই ফুটবলারের হাতে একটি স্মৃতিস্তম্ভের নকশাও তুলে দেওয়া হয়।

সিটি কাউন্সিল জানিয়েছে, জেসুস নাভাস, ফাবিয়ান রুইজ ও গাভির অবদান স্মরণে হুয়ান হোসে ভাকুয়েরো অ্যাভিনিউয়ে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)