ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দিল্লিতে ইন্টারনেট বন্ধের নেপথ্যে সরকারি নির্দেশ, টেলিকম সংস্থাগুলোর ক্ষোভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন...খলিলুর রহমানের চট্রগ্রাম বন্দর বিদেশি বা বেসরকারি সংস্থার কাছে ইজারা দেয়ার বিরুদ্ধে বিশাল মিছিল সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার অনুসন্ধানে প্রমাণিত মিথ্যা তথ্য, 'প্রতিদিনের কাগজ' সম্পাদকের মানহানি মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জাতিসংঘ ৫ সংস্হার জরিপ, স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশি ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে...হাইকোর্টে রুল কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ রাহুলের বিক্ষোভে বিরোধীদের দ্বন্দ্ব, সরব বিজেপিও তেহরানে ট্রাম্প পরিবারকে ঘিরে হুমকির বিলবোর্ড,নতুন উত্তেজনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সচিব

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে...হাইকোর্টে রুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৩:০৮ পিএম
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে...হাইকোর্টে রুল

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে বর্তমান আইনে চেয়ারম্যান প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত না থাকাকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সেটিও জানতে চেয়েছেন আদালত।

বুধবার, ২২ জুলাই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রিটকারী আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রুলের জবাব দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত।

রুলে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারায় চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ না করার বিধান কেন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ঘোষণা করা হবে না, তা সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে হবে।

পাশাপাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অন্তত স্নাতক ডিগ্রি নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও আদালত রুল জারি করেছেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান হাইকোর্টে রিট আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)