ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

দিল্লিতে ইন্টারনেট বন্ধের নেপথ্যে সরকারি নির্দেশ, টেলিকম সংস্থাগুলোর ক্ষোভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন...খলিলুর রহমানের চট্রগ্রাম বন্দর বিদেশি বা বেসরকারি সংস্থার কাছে ইজারা দেয়ার বিরুদ্ধে বিশাল মিছিল সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার অনুসন্ধানে প্রমাণিত মিথ্যা তথ্য, 'প্রতিদিনের কাগজ' সম্পাদকের মানহানি মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জাতিসংঘ ৫ সংস্হার জরিপ, স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই ৩৮.৬ শতাংশ বাংলাদেশি ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে...হাইকোর্টে রুল কুড়িগ্রাম সোনাহাট স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ রাহুলের বিক্ষোভে বিরোধীদের দ্বন্দ্ব, সরব বিজেপিও তেহরানে ট্রাম্প পরিবারকে ঘিরে হুমকির বিলবোর্ড,নতুন উত্তেজনা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন...খলিলুর রহমানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ১১:৩৫ পিএম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন...খলিলুর রহমানের

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের মর্যাদাপূর্ণ সম্মেলনের পার্শ্ববৈঠকে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বুধবার ২২ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কূটনৈতিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উচ্চপর্যায়ের এই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর।

বৈঠককালে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতার পরিধি বিস্তার এবং কৌশলগত স্বার্থসংশ্লিষ্ট নানা বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

আলোচনার শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই অভিনন্দনের জন্য তাঁকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিতে তাঁকে বাংলাদেশ সফরের নিমন্ত্রণ জানান।

উভয় দেশের মধ্যকার বহুমাত্রিক দ্বিপাক্ষিক অংশীদারিত্ব গভীর করা এবং কৌশলগত সহযোগিতা প্রসারে দুই দেশের চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই ম্যানিলার এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)