Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি বাণিজ্যিক ব্যাংকের দুর্বল সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক....গভর্নর কক্সবাজার পেকুয়ায় বিএনপি'র সভাপতি বিক্রয় করলেন সরকারি নাসি দূষণ নিয়ন্ত্রণ,পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান...স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত,একজন আটক বাংলাদেশকে ‘নিজের ঘর’ বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি...রবার্তো কার্লোস বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৯.২ টন কাঁচামরিচ আমদানি জকসু ভিপিকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ০৮:০৭ পিএম
ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো...পাকিস্তান

ভারতের সীমান্তঘেঁষা পূর্বাঞ্চলীয় সেক্টরে ২৫০টি চীনা নির্মিত এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে পাকিস্তান।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর সামরিক সক্ষমতা জোরদারের অংশ হিসেবে এটি ইসলামাবাদের অন্যতম বড় পদক্ষেপ।

চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘নরিনকো’ তৈরি ১৫৫ মিলিমিটার ক্যালিবারের এসএইচ-১৫ হাউইটজার আধুনিক প্রযুক্তি ও উচ্চ গতিশীলতার জন্য পরিচিত।

এই আর্টিলারি সিস্টেমটি ৬×৬ চ্যাসিসের ওপর নির্মিত এবং এতে ৪০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়েছে।

ফায়ারিং সক্ষমতার দিক থেকে এটি ন্যাটো-সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ ব্যবহার করে সাধারণভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে।

আর রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহার করলে এর সর্বোচ্চ পাল্লা প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে।

এসএইচ-১৫–এ আধুনিক স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক প্রযুক্তি সংযুক্ত থাকায় এটি খুব দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে। একই সঙ্গে প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড গোলাবর্ষণের সক্ষমতাও রয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অস্ত্র মোতায়েন চীন ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতারই প্রতিফলন।

সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বেইজিং ও ইসলামাবাদের সম্পর্ককে ‘অনন্য’ বলে উল্লেখ করেছেন।

প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে চলতি বছর পাকিস্তান তাদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বৃদ্ধি করে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)