Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন...প্রতিমন্ত্রী শাহে আলম র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী,স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন"এসআর বি" জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে এনসিপি....ইশরাক হোসেন দেশে সোনার দাম ভরিতে বাড়ল ৯,৮৫৬ টাকা ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ ঐক্যবদ্ধ জনগণই হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা ৩৬ জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সারাদেশে আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন,ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি নীলফামারী জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ত্রাণের প্যাকেট, ক্ষোভ অসন্তোষ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
এক লাফে

দেশে সোনার দাম ভরিতে বাড়ল ৯,৮৫৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৬:৩৮ পিএম
দেশে সোনার দাম ভরিতে বাড়ল ৯,৮৫৬ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল ১০টা থেকেই সারা দেশে এই দাম কার্যকর হয়েছে।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়ার পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৯ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ৮ হাজার ১০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৬ হাজার ৫৯০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়। সোনার পাশাপাশি ভ্যাটসহ রুপার দামও বাড়ানো হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ২৯২ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ২৩৩ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)