Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন...প্রতিমন্ত্রী শাহে আলম র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী,স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন"এসআর বি" জুলাই শহীদদের কবরের টাকা মেরেছে এনসিপি....ইশরাক হোসেন দেশে সোনার দাম ভরিতে বাড়ল ৯,৮৫৬ টাকা ৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা জামায়াত-এনসিপি জোটের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী আজ ঐক্যবদ্ধ জনগণই হচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নির্মাতা ৩৬ জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সারাদেশে আড়াই লাখেরও বেশি ইমাম-মুয়াজ্জিন,ধর্মীয় কর্মী পাবেন মাসিক সম্মানি নীলফামারী জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ত্রাণের প্যাকেট, ক্ষোভ অসন্তোষ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় প্রেসক্লাবে চারুকলা পরিষদের উদ্যোগে

৩৬ জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০১:৪৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০১:৫২ পিএম
৩৬ জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট পুরস্কার বিতরণ এর মধ্যে দিয়ে শেষ হয় বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজিত ৩৬ জুলাই স্মরণে গ্রাফিতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আজ ০৫ আগস্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস্ ফ্যাকাল্টির অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির।

২৪ জুলাই ২০২৬, রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এ বর্ণিত অনুষ্ঠানের আয়োজন করেছিলো চারুশিল্পী পরিষদ।

শিশু , ক ও খ এই ৩টি গ্র্রেুপে ৩১ টি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ‍্যে রয়েছে নগদ অর্থ, ক্রেষ্ট ও সার্টিফিকেট। চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, বিসিএ’র সভাপতি আবেদুর রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম ও পরিষদের সেক্রেটারি মফাচ্ছির আহম্মদ ফয়েজী, মনিরুল ইসলাম, অভিভাবক ইয়াকুব আলী জুলমতী প্রমুখ ।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস্যাকাল্টির অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির বলেন, জুলাই বিপ্লবে শিল্পীদের আঁকা ছবি গ্রাফিতির ভূমিকা আজ বিশ্বব্যাপী স্বীকৃত।

জুলাই বিপ্লব ধারণ করতে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ।

এর মাধ্যমে শিশু-কিশোররা জুলাই বিপ্লবের ইতিহাস জেনে নতুন ইতিহাস তৈরির উপযোগী করে নিজেদের গড়ার সুযোগ পাবে।

তিনি ৫ আগস্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।

চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডল বলেন, ৩৬ জুলাই স্মরণে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ আয়োজন করে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শেষ পর্যন্ত সুন্দর একটি প্রগ্রাম এর মাধ্যমে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।

শিশু-কিশোররা জাতির ভবিষ্যত এবং এই ধারা অব্যাহত রাখবে চারুশিল্পী পরিষদ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)