ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে প্রথম দিনেই বাংলাদেশের দাপট খাগড়াছ‌ড়িতে গর্ভব‌তী নারী ও শিশুর স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ‌নি অনুষ্ঠা‌ন অনু‌ষ্ঠিত রাষ্ট্রপতি পদে একমাত্র বিএনপির প্রার্থী....মির্জা ফখরুল ইসলাম বায়তুল মোকাররমের নির্মান কাজ উদ্বোধন করছেন....প্রেসিডেন্ট আইয়ুব খান বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন...মির্জা ফখরুল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী গ্রিন কার্ড-নাগরিকত্ব-আশ্রয়ের আবেদন অনলাইনে বাধ্যতামূলক করছে...যুক্তরাষ্ট্র দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়’...প্রশ্ন জাইমা রহমানের যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি,গ্রেফতার ৬ অভিযুক্ত রিমান্ডে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে

খাগড়াছ‌ড়িতে গর্ভব‌তী নারী ও শিশুর স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ‌নি অনুষ্ঠা‌ন অনু‌ষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৪:২৪ পিএম
খাগড়াছ‌ড়িতে গর্ভব‌তী নারী ও শিশুর স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ‌নি অনুষ্ঠা‌ন অনু‌ষ্ঠিত

দুর্গম পাহাড়ে পিছিয়ে পড়া জন‌গো‌ষ্টির স্বাস্থ্যসেবা নিশ্চিত কর‌তে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা জো‌নের উদ্যো‌গে অনু‌ষ্ঠিত দুই সপ্তাহব্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ‌নি, সা‌টি‌ফি‌কেট ও পুরষ্কার বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার ১৩ আগষ্ট বিকা‌লে মা‌টিরাঙ্গা উপ‌জেলা অডিটোরিয়ামে অনু‌ষ্ঠিত সমাপ‌নি অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি ছি‌লেন, মাটিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন।

এতে প্রশিক্ষনার্থী‌দের মা‌ঝে সা‌র্টিফি‌কেট ও পুরুষ্কার প্রদান করা হয়। ‌

জোন উপ অ‌ধিনায়ক আলতাফ মাহমুদ রু‌বেল'র সভাপ‌তি‌ত্বে মা‌টিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহ‌মিনা মিতু, উপ‌জেলা স্বাস্থ‌্য ও প‌রিবার পরিকল্পনা কর্মকর্তা ড:শোভন দত্ত, প্রশিক্ষনার্থী নিলা ত্রিপুরা প্রমুখ বক্তব‌্য র‌া‌খেন।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে জোন অ‌ধিনায়ক বলেন,পাহা‌ড়ে পি‌ছি‌য়েপড়া, সু‌বিধা ব‌ঞ্চিতরে স্বাস্থ‌্য সেবা নি‌শ্চিত কর‌তে নিয়মিত আর্থ-সামাজিক ও জনকল্যাণ মূলক কার্যক্রম কর্মসূ‌চি প‌রিচালনা কর‌ছে সেনাবা‌হিনী।

এরই ধারা ব‌া‌হিকতায় দুর্গম এলাকায় দুর্গম স্বাস্থ‌্য সেবা দেয়ার ল‌ক্ষে উপ‌জেলায় ১৭ জন স্বাস্থ‌্য ক‌র্মীকে ২ সপ্তাহ ব‌্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ ‌দেয়া হ‌য়ে‌ছে।

যা‌তে দুর্গম এলাকার সাধারণ মানুষ চি‌কিৎসা সেবা গ্রহন কর‌তে পা‌রে। সু‌বিধা ব‌ঞ্চিত‌দের সময়মত প্রয়োজ‌নীয় স্বাস্থ্য সেবা দি‌তে প্রশিক্ষন প্রাপ্ত‌দের প্রতি আহ্বান জা‌নিয়ে আগামী‌তেও এধর‌নের জনকল‌্যান মূলক কার্যক্রম অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

এসময় পদস্ত সাম‌রিক কর্মকর্তা,থানা অ‌ফিসার ইনচার্জ শা‌হেদ উদ্দিন, মা‌টিরাঙ্গা মে‌ডি‌কে‌লের চি‌কিৎসক ডা: ফা‌রিয়া,জেলা প‌রিষদ সদস‌্য শদীদুল ইসলাম সুমন,প্রেসক্লাব সভাপ‌তি জ‌সিম উদ্দিন জয়নাল, উপ‌জেলা ও পৌর বিএন‌পি,জামা‌তে ইসলাম ও এন‌সি‌বিসহ বি‌ভিন্ন রাজনৈ‌তিক দ‌লের নেতৃবৃন্দ এবং প্রশিক্ষন সং‌শ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

এর আগে গত ০২ আগস্ট দুপু‌রের দিকে মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যক্রমের উদ্বোধন ক‌রেন মাটিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে.কর্নেল মাসুদ খাঁন ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)