ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

অস্ট্রেলিয়া ডারউইন টেস্টে প্রথম দিনেই বাংলাদেশের দাপট খাগড়াছ‌ড়িতে গর্ভব‌তী নারী ও শিশুর স্বাস্থ্য প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ‌নি অনুষ্ঠা‌ন অনু‌ষ্ঠিত রাষ্ট্রপতি পদে একমাত্র বিএনপির প্রার্থী....মির্জা ফখরুল ইসলাম বায়তুল মোকাররমের নির্মান কাজ উদ্বোধন করছেন....প্রেসিডেন্ট আইয়ুব খান বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন...মির্জা ফখরুল নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে নিল স্ত্রী গ্রিন কার্ড-নাগরিকত্ব-আশ্রয়ের আবেদন অনলাইনে বাধ্যতামূলক করছে...যুক্তরাষ্ট্র দালাল ধরলে কেন কাজ দ্রুত হয়’...প্রশ্ন জাইমা রহমানের যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি,গ্রেফতার ৬ অভিযুক্ত রিমান্ডে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মহানবী হযরত মুহাম্মদ সাঃ শেষ দিনে

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা সফর মাসে শেষ বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০২:৪৫ পিএম
আজ পবিত্র আখেরি চাহার সোম্বা সফর মাসে শেষ বুধবার

হিজরি সনের সফর মাসের শেষ বুধবার আজ, যা মুসলিম সমাজে ‘আখেরি চাহার সোম্বা’ নামে পরিচিত।

বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে দিনটি ধর্মীয় ও সামাজিকভাবে পালিত হয়ে আসছে।

ইসলামী ইতিহাসে দিনটিকে ঘিরে একটি আবেগঘন স্মৃতির প্রচলন থাকলেও এর ধর্মীয় ভিত্তি নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ‘

আখেরি চাহার সোম্বা’ মূলত সফর মাসের শেষ বুধবারকে বোঝায়। ‘আখেরি’ শব্দের অর্থ শেষ, আর ফারসি ‘চাহার সোম্বা’ বলতে বুধবারকে বোঝানো হয়।

প্রচলিত বর্ণনা অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের শেষ সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন।

সফর মাসের শেষ বুধবার তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল—এমন বর্ণনার ওপর ভিত্তি করেই দিনটির প্রচলন হয়েছে বলে জানা যায়।

তবে এই বর্ণনার ঐতিহাসিক ও ধর্মীয় নির্ভরযোগ্যতা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে।

দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় মুসল্লিরা নফল নামাজ আদায়, দোয়া এবং দান-সদকার মতো ইবাদত করে থাকেন।

কোনো কোনো স্থানে ধর্মীয় আলোচনা, সভা ও মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়।

তবে আখেরি চাহার সোম্বাকে ঘিরে বিশেষ কোনো আমল নির্ধারিত আছে কি না কিংবা এ দিনের আলাদা কোনো ফজিলত রয়েছে কি না, তা নিয়ে ইসলামি চিন্তাবিদদের মধ্যে মতভেদ রয়েছে।

অনেক আলেমের মতে, কোরআন ও সুন্নাহয় এ দিনকে বিশেষ মর্যাদা দেওয়ার মতো নির্ভরযোগ্য কোনো দলিল নেই।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)