ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

অপসারণ চান রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি প্রধানমন্ত্রীর সফরে তেল সংকট না হলে, লং মার্চেও হবে না...নাসীরুদ্দীন পাটোয়ারী নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার-১০ সোনারগাঁওয়ে পরিবেশ দূষণে’চৈতী কম্পোজিট’কে পৌনে ১ কোটি টাকা জরিমানা সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার....প্রতিমন্ত্রী নুর দোকানে মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতে হবে...."ডিএসসিসি"প্রশাসক লিওনেল মেসি আর্জেন্টিনাকে বিদায় জানালেন নড়াইল নারী মরদেহ ধর্ষণ চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্সচালক আটক স্কুল শিক্ষিকার মৃত্যুর মূল আসামী গ্রেফতার, ব্যবহারিত মোটর সাইকেল উদ্বার
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

দোকানে মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতে হবে...."ডিএসসিসি"প্রশাসক

এস এম মিজান

প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট,২০২৬, ১১:০৫ পিএম
দোকানে মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতে হবে...."ডিএসসিসি"প্রশাসক

নির্ধারিত দোকানে মাংস বিক্রি করতে হবে এবং সেখানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ওই সিল দেখেই সাধারণ মানুষ বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর হাজারীবাগে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।আবদুস সালাম বলেন, মাংস পরীক্ষিত কি না, তা নিশ্চিত করতে প্রতিটি মাংসের গায়ে ঢাকা সিটি কর্পোরেশনের সিল থাকতে হবে।

সিল ছাড়া মাংস বিক্রি হলে তা জব্দ এবং অবৈধভাবে জবাই করা মাংস বিক্রি করা দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত জবাইখানার বাইরে বিভিন্ন বাজারে পশু জবাই করা যাবে না।

কেউ অননুমোদিত স্থানে পশু জবাই করলে তাকে জরিমানা করা হবে।

আর অবৈধভাবে জবাই করা মাংস কোনো দোকানে বিক্রি হলে সেই দোকান বন্ধ করে দেওয়া হবে।

তিনি বলেন, অন্য জায়গা থেকে মাংস আনা হলে পশুটি ঠিকমতো জবাই করা হয়েছে কি না, পশুটি সুস্থ ছিল কি না বা কোনো রোগ ছিল কি না, এসব জানার সুযোগ থাকে না।

এমনকি গরুর নামে মহিষ বিক্রি করা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করা সম্ভব হয় না। এসব বিষয় নিশ্চিত করতে নির্ধারিত জবাইখানায় পশু জবাই করতে হবে।

জবাইখানায় স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করার কথা জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পশু জবাইয়ের সময় স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে।

কেউ দায়িত্বে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)