ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

প্রধানমন্ত্রীর সফরে তেল সংকট না হলে, লং মার্চেও হবে না...নাসীরুদ্দীন পাটোয়ারী নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার-১০ সোনারগাঁওয়ে পরিবেশ দূষণে’চৈতী কম্পোজিট’কে পৌনে ১ কোটি টাকা জরিমানা সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত বিদেশে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে সরকার....প্রতিমন্ত্রী নুর দোকানে মাংস বিক্রি করতে হলে পরীক্ষিত সিল থাকতে হবে...."ডিএসসিসি"প্রশাসক লিওনেল মেসি আর্জেন্টিনাকে বিদায় জানালেন নড়াইল নারী মরদেহ ধর্ষণ চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্সচালক আটক স্কুল শিক্ষিকার মৃত্যুর মূল আসামী গ্রেফতার, ব্যবহারিত মোটর সাইকেল উদ্বার রাজধানীব্যাপী ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৬, মামলা ৩০
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিশেষ অভিযানে

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার-১০

নিজস্ব প্রতিবেদক নারায়নগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ১২:২৩ এ এম
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার-১০

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত তিনজন ও মাদকসেবনের অভিযোগে ৭জনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।

এর আগে রোববার (৩০ আগষ্ট) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার পরোয়ানাভুক্ত তিনজন হলেন, পেকিরচর এলাকার দিলু মিয়ার ছেলে আরিফ, কাঁচপুর এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মো. তোফাজ্জল ওরফে তুহিন এবং আষাড়িয়ার চর এলাকার জিন্নত আলীর ছেলে সাদেকুর রহমান (৩৫)।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার সজল (২৮) ও রিফাত (২৮), সোনারগাঁয়ের মহজমপুরের মো. সাদ্দাম হোসেন (৩২), চৌরাপাড়ার ইব্রাহিম (৩০), রংপুরের বচ্চুনা এলাকার মো. নাজমুল (২০), শরীয়তপুরের নড়িয়া এলাকার মো. মাসুম রানা (৪০) এবং রংপুরের মডেলপাড়া এলাকার হাসান (১৮)কে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)