ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন প্রদর্শন চালু হয়েছে এক সপ্তাহ পর দুর্গম নেপালে পৌঁছাচ্ছে উদ্ধারকারী দল ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সতর্ক সংকেত নদীবন্দরে সপ্তাহ খানেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে...রিজভী দুই সহকারী কমিশনার (ভূমি) সহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ অপসারণ চান রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি প্রধানমন্ত্রীর সফরে তেল সংকট না হলে, লং মার্চেও হবে না...নাসীরুদ্দীন পাটোয়ারী নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার-১০ সোনারগাঁওয়ে পরিবেশ দূষণে’চৈতী কম্পোজিট’কে পৌনে ১ কোটি টাকা জরিমানা সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
প্রাথমিক ভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায়

অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন প্রদর্শন চালু হয়েছে

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০১:২২ পিএম
অ্যাপল ম্যাপসে বিজ্ঞাপন প্রদর্শন চালু হয়েছে

অ্যাপল ম্যাপস অ্যাপে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

প্রাথমিক ভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা ম্যাপসে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রচারমূলক তালিকা দেখতে পাবেন।

কয়েক দিন ধরে সীমিত পরিসরে কার্যক্রমটি চালু থাকলেও আগামী কয়েক সপ্তাহে ধাপে ধাপে আরও ব্যবহারকারীর কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়া হবে।

চলতি বছরের শুরুতেই অ্যাপল জানিয়েছিল, গ্রীষ্মকাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় ম্যাপস অ্যাপে বিজ্ঞাপন চালুর পরিকল্পনা রয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী সেই উদ্যোগ বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু ৫ম্যাককে অ্যাপল জানিয়েছে, কয়েক দিন ধরে ম্যাপসে বিজ্ঞাপন প্রদর্শন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এর পরিসর বাড়ানো হবে।

ম্যাপস অ্যাপে মূলত দুটি জায়গায় এসব বিজ্ঞাপন দেখা যাবে। কোনো নির্দিষ্ট স্থান খোঁজার আগে সার্চ স্ক্রিনের ‘সাজেস্টেড প্লেসেস’ অংশে বিজ্ঞাপন প্রদর্শিত হবে।

আবার কোনো স্থান বা ব্যবসাপ্রতিষ্ঠান সার্চ করার পর সেটি প্রাসঙ্গিক হলে সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানো হবে।

অ্যাপল জানিয়েছে, বিজ্ঞাপনগুলো ম্যাপসে থাকা অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকার মতোই প্রদর্শিত হবে।

তবে বিজ্ঞাপন শনাক্ত করার জন্য তালিকার পাশে ছোট নীল রঙের ‘অ্যাড’ ব্যাজ থাকবে।

ফলে ব্যবহারকারীরা সাধারণ ব্যবসায়িক তালিকা ও বিজ্ঞাপনের মধ্যে সহজেই পার্থক্য করতে পারবেন।

বিজ্ঞাপন চালুর পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে অ্যাপল।

প্রতিষ্ঠানটির দাবি, বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রেও তাদের গোপনীয়তাকেন্দ্রিক নীতি অনুসরণ করা হবে।

অ্যাপলের তথ্য অনুযায়ী, কোনো ব্যবহারকারীর অবস্থান, তিনি কোন বিজ্ঞাপন দেখেছেন কিংবা বিজ্ঞাপনে কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন—এসব তথ্য তার অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হবে না।

ব্যক্তিগত তথ্য ব্যবহারকারীর ডিভাইসেই সংরক্ষিত থাকবে। এসব তথ্য অ্যাপল সংগ্রহ বা সংরক্ষণ করবে না এবং তৃতীয় পক্ষের কাছেও তা হস্তান্তর করবে না।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)