ঢাকা, বাংলাদেশ রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের বিশেষ অভিযান,জেলায় ২৪ ঘণ্টায় ১২২ জন গ্রেফতার রাজধানীতে দুই দিনে ৩ হাজারের বেশি ট্রাফিক মামলা দায়ের গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে"....হাসনাত কাইয়ূম আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ‘জনতার বাজার–১’ বন্ধ করে দেওয়ার ঘটনা দুঃখজনক কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে....প্রধানমন্ত্রী শ্রমিকের মর্যাদা, অধিকার ও ন্যায্য মজুরি নাগরিক অধিকারের অংশ....সমাজকল্যাণ মন্ত্রী সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে ইসমাই হোসেন লাশ উদ্ধার করেছে পুলিশ রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি....শফিকুর রহমান মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে"....হাসনাত কাইয়ূম

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৩ এ এম
গণভোটের গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে"....হাসনাত কাইয়ূম

গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশের সকল গণতান্ত্রিক শক্তির প্রতি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বর্ধিত সভার দ্বিতীয় ও শেষ দিন শেষে দলের সভাপতি হাসনাত কাইয়ূম এই আহ্বান জানান।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণভোটের রায়কে কার্যকর করতে সরকার নানা টালবাহানা করছে উল্লেখ করে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।

নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রদত্ত এই ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলন ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও অধিকারভিত্তিক সংগঠনকে এ লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

জনগণের জান-জবান-সম্মানের অধিকার, কাঠামোগত পরিবর্তন ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সিদ্ধান্ত ভোটাররা দিয়েছেন, তা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার আন্দোলন মাঠে থাকবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বর্ধিত সভায় দলের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, "গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না।

রাষ্ট্র সংস্কারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলব।"

দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম-এর সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুন-এর সঞ্চালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, হাবিবুর রহমান রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাহী কমিটির সদস্যগণ নিজ নিজ অঞ্চল ও বিভাগের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন এবং পরবর্তী রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি চূড়ান্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)