ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই....ইলন মাস্ক সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩ জন সিদ্ধিরগঞ্জ থানা পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দীন ২য় থেকে ৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, ১ম শ্রেণিতে লটারি যুক্তরাজ্য ভাঙতে তিন দেশের চুক্তি নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি টাকা নেইমারকে ছাড়াই তরুণদের নিয়ে ব্রাজিল গড়তে চান....আনচেলত্তি ডাকসু থেকে পাকিস্তানী নেতা জিন্নাহর ছবি অপসারণের ২৪ ঘন্টার আলটিমেটাম....ছাএদল ২২ হাজার রুপি তে বাংলাদেশের ভূয়া এমবিবিএস সার্টিফিকেট তৈরি হচ্ছে কলকাতায় ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বানিজ্যিক অংশীদার এখন...যুক্তরাষ্ট্র
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই....ইলন মাস্ক

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর,২০২৬, ১০:২০ এ এম
পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই....ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই আবারও সতর্ক করেছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।

তাঁর দাবি, উন্নত এআই ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে।

এআই গবেষকদের সাম্প্রতিক কিছু সতর্কবার্তার পর এক যুগ আগের মাস্কের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।

গত ১৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ২০১৪ সালে দেওয়া নিজের একটি পোস্ট পুনরায় প্রকাশ করেন মাস্ক।

ওই পোস্টে তিনি লিখেছিলেন, এআইয়ের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন, কারণ এটি পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হয়ে উঠতে পারে।

এবার পুরোনো পোস্টটি শেয়ার করে তিনি শুধু লেখেন, ‘১২ বছর আগে’। অর্থাৎ দীর্ঘ সময় পরও এআই নিয়ে তাঁর আশঙ্কা বদলায়নি।

২০১৪ সালে সুইডিশ দার্শনিক নিক বোস্ট্রমের ‘সুপারইন্টেলিজেন্স’ বই পড়ার পর এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে প্রকাশ্যে সতর্ক করতে শুরু করেন মাস্ক।

একই বছর এমআইটির এক অনুষ্ঠানে এআইকে মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি।

২০১৮ সালেও যুক্তরাষ্ট্রের সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে এআইকে পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক বলে মন্তব্য করেন মাস্ক।

সম্প্রতি এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকে প্রায় তিন বছর কাজ করার পর পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া গবেষক জ্যাকব কক্সনের সতর্কবার্তায় বিষয়টি নতুন করে সামনে আসে।

তাঁর দাবি, এআই নিয়ে কাজ করা অনেক গবেষক ও কর্মী প্রযুক্তিটির দ্রুত অগ্রগতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

বর্তমান গতিধারা অব্যাহত থাকলে আগামী দুই বছরের মধ্যেই এর ভয়াবহ প্রভাব দেখা দিতে পারে বলেও সতর্ক করেন তিনি।

কক্সনের অভিযোগ, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী এআই তৈরির প্রতিযোগিতায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও সম্ভাব্য ঝুঁকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।

তাঁর বক্তব্যের পর এআই উন্নয়নের গতি কমানো এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি আবারও জোরালো হয়েছে।

অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোডেইও এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন।

ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান ও মাস্কও তাঁর অবস্থানকে সমর্থন করেছেন।

একই সময়ে অ্যানথ্রপিকের গবেষক ইভান হাবিঙ্গার দাবি করেছেন, আগামী এক দশকে এআইয়ের কারণে মানবজাতির বিলুপ্তির আশঙ্কা ১০ শতাংশের বেশি।

এআইয়ের দ্রুত অগ্রগতি, গবেষকদের সতর্কতা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যেই নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের কারণে মাস্কের এক যুগ আগের সতর্কবার্তাটি নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)