ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আরব সাগরে ভারত-পাকিস্তানের রণতরির সংঘর্ষ সোনারগাঁও কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ টেকনাফে ১০ হাজার ইয়াবা সাথে পৌর কৃষক দলের আহ্বায়কসহ তিনজন আটক মক্কায় ড্রোন হামলার চেষ্টাকে ‘কালো অধ্যায়’ বলল সৌদি আরব প্রথমবার রিজার্ভের ডলার নিলামে বিক্রি করলো...কেন্দ্রীয় ব্যাংক অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে....স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে....আইনমন্ত্রী আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই....ইলন মাস্ক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁও কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৩৮ পিএম
সোনারগাঁও কাঁচপুরে  বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে।

তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে আইয়ুব হোসেন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরে জালালাবাদ ওষুধ কোম্পানির একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় স্থানীয়রা একটি বস্তা পড়ে থাকতে দেখেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা পুলিশকে খবর দেন। জামির হোসেন নামের একজন নিরাপত্তা প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানা গেছে।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে।

পরে বস্তা খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ দেখতে পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জের “খ” সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, আইয়ুব হোসেনকে অন্য কোথাও হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে ডোবায় ফেলে রাখা হয়ে থাকতে পারে।

তবে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আমি নিজেই ঘটনাস্থলে গিয়েছি।

মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এঘনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)