ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আরব সাগরে ভারত-পাকিস্তানের রণতরির সংঘর্ষ সোনারগাঁও কাঁচপুরে বস্তাবন্দী অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ টেকনাফে ১০ হাজার ইয়াবা সাথে পৌর কৃষক দলের আহ্বায়কসহ তিনজন আটক মক্কায় ড্রোন হামলার চেষ্টাকে ‘কালো অধ্যায়’ বলল সৌদি আরব প্রথমবার রিজার্ভের ডলার নিলামে বিক্রি করলো...কেন্দ্রীয় ব্যাংক অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে....স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে....আইনমন্ত্রী আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার পারমাণবিক অস্ত্রের চেয়েও ভয়ংকর হতে পারে এআই....ইলন মাস্ক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আন্তর্জাতিক জলসীমায়

আরব সাগরে ভারত-পাকিস্তানের রণতরির সংঘর্ষ

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪২ পিএম
আরব সাগরে ভারত-পাকিস্তানের রণতরির সংঘর্ষ

আন্তর্জাতিক জলসীমায় ভারতীয় রণতরির সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত ওই সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে ঘটনার সময় পাকিস্তানি নৌ ইউনিটের আচরণকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ হিসেবে উল্লেখ করেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এ ঘটনা সামরিক মহড়া ও সৈন্য চলাচলসংক্রান্ত ১৯৯১ সালের দ্বিপক্ষীয় চুক্তির ১০ অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সব সামরিক ইউনিটকে সতর্কতার সঙ্গে চলাফেরা এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তিগুলো মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

একই ঘটনায় ইসলামাবাদে দায়িত্ব পালনরত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের কূটনৈতিক প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ৩০ মিনিট বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্রের বরাতে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে উত্তর আরব সাগরে নিয়মিত টহলে থাকা একটি ভারতীয় রণতরির কাছে চলে আসে পাকিস্তানি নৌবাহিনীর একটি ‘হুলাইন-ক্লাস’ কর্ভেট।

উত্তাল সমুদ্রের মধ্যে অনিয়ন্ত্রিত গতি এবং ঝুঁকিপূর্ণভাবে চলাচলের কারণে দুই নৌযানের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

একপর্যায়ে সংঘর্ষ ঘটলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্র জানিয়েছে।

ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর মধ্যে এ ধরনের সংঘর্ষের ঘটনা এর আগেও ঘটেছে। ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর ‘বাবুর’ এবং ভারতের ‘আইএনএস গোদাবরী’-র মধ্যেও একই ধরনের সংঘর্ষ হয়েছিল। তথ্য সূত্র: এনডিটিভি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)