ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদ,বিক্ষুব্ধ জনতার মব, ভাঙচুর লুটতরাজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ডাকসু ভিপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝে ৩৩ হাজার ভোল্টের খুঁটি,বছরেও পর বছর মেলেনি এর সমাধান গুলশানের ডিসি-ওসির পর এবার বদলি এডিসি দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী পুরুষ ১৭ বছরে শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে....রিজভী নিলাম ছাড়াই নওগাঁর বদলগাছী হাসপাতালে সরকারি গাছ কাটার অভিযোগ রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুর তান্ডব থামছে না, প্রতিদিন প্রাণহানি খবর আসছে
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গুলশানের ডিসি-ওসির পর এবার বদলি এডিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫০ পিএম
গুলশানের ডিসি-ওসির পর এবার বদলি এডিসি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তনের পর এবার জোনটির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসেনকেও বদলি করা হয়েছে।

তার স্থলে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার মো. আমিনুল হক বাপ্পীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

একই আদেশে আরও চার অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে রদবদল করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের ঘটনায় পুলিশের গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনাটিকে কেন্দ্র করে পুলিশের অভ্যন্তরে আলোচনা-সমালোচনা শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর পরপরই গুলশান বিভাগের ডিসি, ওসি এবং সর্বশেষ এডিসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)