ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দেবীর বোধন আজ, কাল শুরু দুর্গোৎসব ● পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে জরিমানা ● এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ● যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা,তিন শিশুসহ নিহত ৪ ● মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের ● নারায়ণগঞ্জ ফতুল্লায় শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ ● যুক্তরাষ্ট্রে মন্দিরে হামলার পরিকল্পনা, ১৯ বছরের তরুণ গ্রেপ্তার ● ধর্মঘটের মুখে উত্তরার ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ● বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি ● উত্তরা ৭ কোটি ৫০ লাখ টাকার জীবনরক্ষাকারী ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
রাজধানী বাংলামোটরে

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৯:৪৯ এ এম
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এনসিপির কার্যালয়সংলগ্ন সড়ক লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে।

এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পরে অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।

তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় কিংবা ঘটনার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)