আ জা ডেক্স
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে রাখা হয়েছে চার পেসারকে। চোটের কারণে এ ম্যাচেও দলে জায়গা পাননি পেসার নাহিদ রানা।
তবে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ ফিরেছেন দলে। এবার দলে রাখা হয়নি সৌম্য সরকারকে।
নাহিদ রানার অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাঁদের সঙ্গে দলে রয়েছেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।
প্রথম টেস্টের বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।