ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটি ১০ লাখ মানুষ, চাপে মধ্যবিত্ত পরিবার ● শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত ● এবার ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান ● ময়মনসিংহ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা...তথ্য প্রতিমন্ত্রী ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন বহিষ্কার ● দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি ● কক্সবাজার ইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০,পরিচয় মিলেছে ৬ জনের ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২ ● সাত দিনে ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রিদেশীয় সিরিজের চাপকে বাড়তি চ্যালেঞ্জ মনে করছেন লিটন

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ১২:১০ পিএম
ত্রিদেশীয় সিরিজের চাপকে বাড়তি চ্যালেঞ্জ মনে করছেন লিটন

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শিরোপা জয়ের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়।

এখন পর্যন্ত ছয়বার এমন টুর্নামেন্টে অংশ নিয়ে মাত্র একবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

অতীতের সেই পরিসংখ্যানকে বড় করে না দেখে এবারের আসরে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা করছেন অধিনায়ক লিটন দাস।

তাঁর মতে, তিন দলের টুর্নামেন্টে ফাইনালে ওঠার চাপ এবং রানরেটের হিসাব ক্রিকেটারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে।

শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে শুরু হচ্ছে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের তুলনামূলক দুর্বল রেকর্ডের কারণ জানতে চাইলে লিটন বলেন, এমন টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা তাঁদের কম।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিলেও ত্রিদেশীয় সিরিজে খুব বেশি খেলার সুযোগ হয় না বলে মনে করেন তিনি।

লিটনের ভাষায়, তিন দলের টুর্নামেন্টে প্রত্যেক দলের লক্ষ্য থাকে ফাইনালে ওঠা। ফলে একটি ম্যাচে হারলেও চাপ বাড়ে এবং রানরেটের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

দ্বিপক্ষীয় সিরিজে একটি ম্যাচ হারার পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ তুলনামূলক বেশি থাকে।

তবে সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স নিয়ে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। তাঁর মতে, ক্রিকেটারদের পরিপক্বতা বেড়েছে এবং কয়েকটি সাম্প্রতিক সিরিজেও ভালো খেলেছে দল।

এবারের প্রতিযোগিতায়ও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তাঁরা। অধিনায়কত্ব উপভোগ করেন কি না—এমন প্রশ্নে লিটন জানান, শুরু থেকেই নেতৃত্বের দায়িত্ব উপভোগ করছেন তিনি।

এদিকে বড় সংগ্রহ গড়ার সক্ষমতা নিয়ে প্রশ্নের জবাবে ব্যাটারদের দায়িত্বশীলতার ওপর জোর দেন বাংলাদেশ অধিনায়ক।

তাঁর মতে, আগে ব্যাটিং করা হোক কিংবা পরে, রান করার মূল দায়িত্ব ব্যাটারদেরই নিতে হবে।

সাম্প্রতিক ওয়ানডে সিরিজগুলোতে বাংলাদেশের ব্যাটিং প্রত্যাশা পূরণ করতে পারেনি।

লিটন মনে করেন, টপ অর্ডারের পাশাপাশি লোয়ার অর্ডার থেকেও কার্যকর অবদান প্রয়োজন।

বিশেষ করে ৩০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করতে গেলে ব্যাটারদের আগ্রাসী ও পরিকল্পিত ব্যাটিং করতে হয়।

দলের এই ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)