ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটি ১০ লাখ মানুষ, চাপে মধ্যবিত্ত পরিবার ● শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত ● এবার ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান ● ময়মনসিংহ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা...তথ্য প্রতিমন্ত্রী ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন বহিষ্কার ● দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি ● কক্সবাজার ইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০,পরিচয় মিলেছে ৬ জনের ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২ ● সাত দিনে ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এবার ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান

মহসিন শামিম

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৯:২৫ পিএম
এবার ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান

একসময় টিভি নাটকের নিয়মিত মুখ ছিলেন রিচি সোলায়মান।

মাঝে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করায় অভিনয়ে হয়ে পড়েছিলেন অনিয়মিত। কয়েক বছর ধরে দেশেই থাকছেন রিচি।

ফলে টিভি পর্দায়ও বেড়েছে তার উপস্থিতি। রিচি এবার নাম লেখালেন নতুন দীর্ঘ ধারাবাহিক নাটকে।

নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘এআই জুনিয়র’ নাটকে দেখা যাবে তাকে।

এ বছরের শুরুতে ‘অপূর্ণতা’ নামের সাত পর্বের মিনি সিরিজে অভিনয় করলেও অনেক বছর পর 'এআই জুনিয়র' দিয়ে দীর্ঘ ধারাবাহিকে ফিরলেন রিচি।

ইতিমধ্যে শুরু হয়েছে ধারাবাহিকটির শুটিং। তবে চ্যানেল কর্তৃপক্ষের বিধিনিষেধ থাকায় এখনই বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেন না অভিনেত্রী।

তিনি বলেন, ‘এআই জুনিয়র ধারাবাহিকে অভিনয় করছি, এটি সত্যি। এর বেশি এখন কিছু বলা যাবে না। সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণার পর বিস্তারিত বলবো।’ জানা গেছে, শিগগিরই দীপ্ত টিভিতে শুরু হবে এআই জুনিয়রের প্রচার।

২৫ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে ধারাবাহিকটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এটি লিখেছেন আহমেদ খান হিরক। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রওনক হাসান, জিনাত শানু স্বাগতা, নরেশ ভূঁইয়া, সুজাত শিমুল, শিশুশিল্পী রাই রাজন্যা প্রমুখ।

এদিকে এ বছরেই মুক্তির কথা রয়েছে রিচি সোলায়মান অভিনীত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘রবি ইন ঢাকা’।

তিন দশকের অভিনয় ক্যারিয়ারে এটি রিচির প্রথম সিনেমা। সমকালীন গল্পের এ সিনেমা পরিচালনা করেছেন রাজীব সালেহীন।

শুটিং শেষে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এতে আরও আছেন ইমতিয়াজ বর্ষণ। ধারাবাহিকের মতো সিনেমাটি নিয়েও এখন কথা বলতে নারাজ রিচি সোলায়মান।

তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণা দেওয়ার পর কথা বলতে চাই। এটি আমার প্রথম সিনেমা, তাই অবশ্যই আমার কাছে বিশেষ কিছু। গত বৃহস্পতিবার নির্মাতার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়েছে।

পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত সময় পার করছে টিম। আগামী নভেম্বরে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, এরপর শুরু হবে প্রচার।’

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)