ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটি ১০ লাখ মানুষ, চাপে মধ্যবিত্ত পরিবার ● শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত ● এবার ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান ● ময়মনসিংহ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা...তথ্য প্রতিমন্ত্রী ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন বহিষ্কার ● দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি ● কক্সবাজার ইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০,পরিচয় মিলেছে ৬ জনের ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২ ● সাত দিনে ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

আমির হোসেন রুবেল নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৮:৩৪ পিএম
সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির  ও সোহেলকে স্থায়ী বহিষ্কার

সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য মুহা. কবির হোসেন ও সোহেল রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

ক্লাবের সাধারণ সভায় গৃহীত বহিষ্কারের সিদ্ধান্ত শনিবার সকালে (১৭ অক্টোবর) অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় কার্যকর করা হয়।

প্রেস ক্লাবের গঠনতন্ত্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ সভায় বিস্তারিত আলোচনা শেষে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁরা এখন থেকে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

একই সঙ্গে ক্লাবের পক্ষে কোনো কার্যক্রম পরিচালনা কিংবা ক্লাবের নাম, পরিচয় ও সাংগঠনিক পদবি ব্যবহার করে কোনো বাণিজ্যিক, ব্যক্তিগত বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করা থেকে তাঁদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ক্লাবের নাম ও পরিচয়ের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম, সাংগঠনিক সিদ্ধান্ত ও প্রতিনিধিত্বসংক্রান্ত বিষয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করতে ক্লাবের অনুমোদিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)