ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দারিদ্র্যের ঝুঁকিতে ৩ কোটি ১০ লাখ মানুষ, চাপে মধ্যবিত্ত পরিবার ● শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত ● এবার ধারাবাহিকে ফিরছেন রিচি সোলায়মান ● ময়মনসিংহ ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা...তথ্য প্রতিমন্ত্রী ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে কবির ও সোহেলকে স্থায়ী বহিষ্কার ● সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেন বহিষ্কার ● দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি ● কক্সবাজার ইনানীতে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০,পরিচয় মিলেছে ৬ জনের ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৭২ ● সাত দিনে ১১৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারতের সিজেপির প্রতিষ্ঠাতা

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর,২০২৬, ০৯:৩০ পিএম
শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকে জামিন দিল দিল্লির আদালত

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন দিল্লির একটি আদালত।

জনশান্তি বিঘ্নিত করবেন না, এমন মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়ে তাঁকে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

ভোটে কারচুপির অভিযোগে চলমান আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার দিল্লির কনট প্লেসে মিছিল করার পরিকল্পনা করেছিলেন অভিজিৎ।

কর্মসূচির আগেই তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে প্রতিরোধমূলক আটকাদেশের আওতায় নেওয়া হয়।

শুক্রবার ১৬ অক্টোবর অভিজিৎ দীপকের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়।

শনিবার ১৭ অক্টোবর ভোরে তাঁকে মুক্তি দেওয়া হয়। অন্যদিকে, অভিজিৎকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় দিল্লির কনট প্লেসে ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।

জাতীয় পতাকা হাতে মিছিল করার পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের। ওই কর্মসূচির আগেই অভিজিৎ দীপকে ও নেহা বোরাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় মামলা করে অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলকভাবে আটক করা হয়।

মুক্তি পাওয়ার পর দিল্লি পুলিশ ও বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আইসার সভাপতি নেহা বোরা। তাঁর অভিযোগ, বেআইনিভাবে আন্দোলনকারীদের আটক করা হচ্ছে।

ভোটার তালিকার বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বন্ধের দাবিও জানান তিনি।

পাশাপাশি, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁকে কারাগারে পাঠানোর দাবি তোলেন নেহা বোরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)