Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সন্ত্রাসী হামলায় বিএনপির একজন নেতা গুরুতর আহত, অপরজন নিহত

এস এম মিজান

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৭:৪১ পিএম
সন্ত্রাসী হামলায় বিএনপির একজন নেতা গুরুতর আহত, অপরজন নিহত

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সাদ্দাম হোসেন ও মো. বাদশা মিয়া নামে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে সালিশ বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাদের শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

বৃহস্পতিবার ( ০২ জুলাই) এর মধ্যে গুরুতর আহত নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক বাদশাহকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত অপর বিএনপি নেতা সাদ্দাম হোসেন আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি।

তিনি এখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে গত সোমবার ২৯ জুন রাতে নবোদয় হাউজিংয়ে দুই পক্ষের মারামারি হয়।

ওই ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া একপক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেকটি পক্ষ ছিল।

এ নিয়ে বুধবার সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশের জন্য বসে।

তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে বিএনপি নেতা সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন।

ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। তেজগাঁও জোনের এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরশু দুই পক্ষ মারামারি করেছে। আজ নিজেরাই সালিশে বসছিল। সালিশ মনমতো না হওয়ায় প্রতিপক্ষ কুপিয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)