ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৯:৩৪ পিএম
নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে এবার ইতিহাস বদলের সুযোগ।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা—যে প্রতিপক্ষের বিপক্ষে চারবার খেলেও কখনো জয়ের স্বাদ পায়নি তারা।

তাই নকআউটের এই লড়াইকে ঘিরে বাড়ছে উত্তেজনা। শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল।

একই ব্যবধানে আইভরি কোস্টকে বিদায় করে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে নরওয়েও।

আগামী ৫ জুলাই দিবাগত বাংলাদেশ সময় রাত ২টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

নাম ও সাফল্যের বিচারে ব্রাজিল এগিয়ে থাকলেও মুখোমুখি পরিসংখ্যান তাদের পক্ষে নয়।

এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে খেলেছে ব্রাজিল ও নরওয়ে। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি ড্র হয়েছে।

ফলে নরওয়ের বিপক্ষে এখনো জয়হীনই রয়েছে ব্রাজিল। দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৮ সালের একটি প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ১৯৯৭ সালের আরেকটি প্রীতি ম্যাচে ৪-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে চমক দেখায় নরওয়ে।

সবচেয়ে স্মরণীয় লড়াইটি অনুষ্ঠিত হয় ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই ম্যাচে কিয়েতিল রেকদালের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল নরওয়ে।

দুই দলের সর্বশেষ সাক্ষাৎ ২০০৬ সালে, যেখানে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়। এরপর আর কখনো একে অপরের মুখোমুখি হয়নি তারা।

বর্তমান নরওয়ে দলে সবচেয়ে বড় ভরসার নাম আর্লিং হালান্ড। আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোল করে জাতীয় দলের হয়ে নিজের গোলসংখ্যা ৬০-এ পৌঁছে নিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

তার পাশাপাশি দারুণ ছন্দে রয়েছেন তরুণ উইঙ্গার আন্তোনিও নুসাও। অন্যদিকে ব্রাজিলের আক্রমণভাগে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, ম্যাথেউস কুনিয়া এবং অভিজ্ঞ নেইমার।

জাপানের বিপক্ষে নাটকীয় জয় কার্লো আনচেলত্তির শিষ্যদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

এবার তাদের লক্ষ্য শুধু শেষ আটে ওঠাই নয়, নরওয়ের বিপক্ষে দীর্ঘদিনের জয়-অপেক্ষারও অবসান ঘটানো।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)