ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে চিঠি দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৩:৫০ পিএম
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে চিঠি দেবে সরকার

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য কিছু গণমাধ্যমে প্রচার করা হচ্ছে উল্লেখ করে সরকার জানিয়েছে, এ ধরনের প্রচার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

একই সঙ্গে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

এরপরও কয়েকটি গণমাধ্যম সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে, যা সরকারের নজরে এসেছে।

প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমকে এ ধরনের প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে।

পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেও বিষয়টি জানানো হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার আপাতত কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তবে আদালতের নির্দেশনা মেনে চলার বিষয়টি সংশ্লিষ্টদের স্মরণ করিয়ে দেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত গণমাধ্যম এ ধরনের প্রচার থেকে বিরত থাকবে।

তিনি আরও বলেন, বিদেশি গণমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে কোনো বক্তব্য প্রচারিত হলেও সেটি দেশীয় গণমাধ্যমে প্রচারের বৈধতা তৈরি করে না।

প্রয়োজন হলে ভবিষ্যতে সরকার এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করবে বলেও ইঙ্গিত দেন।

ব্রিফিংয়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, দলটির রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত ‘রিফর্মড আওয়ামী লীগ’, ‘তৃণমূল আওয়ামী লীগ’ বা অন্য কোনো নামে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে আরবি ভাষায় কালিমা লেখা পতাকা উত্তোলনের বিষয়ে সরকার নজরদারি করছে বলেও জানান ডা. জাহেদ উর রহমান।

তার ভাষ্য, বিষয়টির পেছনে কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)