Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক বগুড়া

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৬:৩৮ পিএম
অগ্রযাত্রা প্রতিদিন’-এর ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামের জামিন মঞ্জুর

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম জামিন পেয়েছেন।

রোববার (২১ জুন) দুপুরে বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন।

শুনানির সময় তিনি কারাগারেই ছিলেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজিম আল মেজবা বলেন, বেলা ১২টার দিকে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে বিচারক মেহেদী হাসান রেজানুর ইসলামের জামিন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ‘দ্য নিউ নেশন’-এর উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন মামলা করেন।

মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক-প্রকাশকসহ ছয়জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকেও আসামি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

এজাহারে বলা হয়েছে, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।

এর আগে গত ১৮ জুন রাতে গাজীপুরের গাছা এলাকার বোর্ডবাজার থেকে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)