Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত

কবি আল মুজাহিদীদের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৮:৩১ পিএম
কবি আল মুজাহিদীদের মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক

একুশে পদক প্রাপ্ত বরেণ্য কবি, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ ১৯ জুন শুক্রবার বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার একবার্তায় বরেণ্য এই ব্যাক্তিত্বের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ, তার এই মৃত্যুকে বাংলা সাহিত্য ও সাংবাদিকতা পেশার অপূরনীয় ক্ষতি উল্লেখ করে বলেন, আল মুজাহিদী তার সৃষ্টি ও কর্মের মাঝে বেঁচে থাকবেন।

নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ যেন তার সকল মানবিক ভুলগুলো ক্ষমা করে জান্নাতের সুশীতল ছায়ায় আশ্রয় দান করেন এবং শোকাহত স্বজনদের ধৈর্য ধারণের তৌফিক দেন।

আজ দুপুর ১ টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আল মুজাহিদী দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

তিনি স্ত্রী পলিন পারভীন, ছেলে শাবিব আল মুজাহিদী, মেয়ে মারিয়ামা জাবীন আল মুজাহিদী, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪০ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশিকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কুড়িটির অধিক কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক।

তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)