ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ট্রাম্পের আবেদন খারিজ,বহাল থাকল ক্যারল মামলার রায়

আ জা আন্তর্জাতিক

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ০৮:৫৩ পিএম
ট্রাম্পের আবেদন খারিজ,বহাল থাকল ক্যারল মামলার রায়

লেখক ও কলামিস্ট ই. জিন ক্যারলের করা যৌন নির্যাতন মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া রায় বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

সোমবার ২৯ জুন আদালত ট্রাম্পের আইনজীবীদের দাখিল করা আবেদন নাকচ করে নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

তবে এ সিদ্ধান্তের পক্ষে কোনো ব্যাখ্যা দেয়নি আদালত। মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে ই. জিন ক্যারল অভিযোগ করেন যে, ১৯৯৬ সালে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাকে যৌন নিপীড়নের শিকার করেন।

অভিযোগের ভিত্তিতে তিনি ট্রাম্পের কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০২৩ সালের মে মাসে নিম্ন আদালত ক্যারলের পক্ষে রায় দেন এবং ট্রাম্পকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে ট্রাম্পের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হলেও ফেডারেল আদালতও আগের রায় বহাল রাখে। সবশেষে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়।

সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে নিম্ন আদালতের রায় কার্যত চূড়ান্তভাবে বহাল থাকল।

আইন বিশ্লেষকদের মতে, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য একটি উল্লেখযোগ্য আইনি ধাক্কা।

তবে আদালতের আদেশের পর ট্রাম্প বা তার আইনজীবী দলের পক্ষ থেকে পরবর্তী কোনো পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)