ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট ● নির্বাচনে জয়ের পর ইরান যুদ্ধ ও ট্রাম্পের শুল্কনীতি বদলাতে পারবে ডেমোক্র্যাটরা...? ● ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ....জেডি ভ্যান্স ● আল জাজিরার নিবন্ধ চরম সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে....যুক্তরাষ্ট্র ● কৃষিকে আধুনিক লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই....প্রধানমন্ত্রী ● আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাটদের ভরাডুবির পর সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস ● সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা,৫ জনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা ● বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ ● ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত,৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র ● ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
সড়ক মহাসড়কের যানজট

ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পোশাক শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : সোমবার, ২ নভেম্বর,২০২৬, ০৩:০৮ পিএম
ঢাকা-নারায়ণগঞ্জ রোডে পোশাক শ্রমিকদের অবরোধ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

সোমবার ০২ নভেম্বর বেলা ১১টায় ফতুল্লার শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করলে পুরো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুতুবআইল কাঠেরপুল এলাকার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন ও আজাদ-রিফাত ফাইবার্সের শ্রমিকেরা জড়ো হন।

পরে তারা বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এসে সড়ক অবরোধ করেন। এ সময় তারা হাতে লাঠি নিয়ে সড়কের উভয় পাশে অবস্থান নেন।

এতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা তিন-চারটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন।

আন্দোলনরত শ্রমিকেরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো দায় হয়ে গেছে।

বর্তমান মজুরিতে ছেলেমেয়ে নিয়ে জীবনধারণ অসম্ভব হয়ে পড়েছে। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ছাড়া কোনোভাবেই চলা সম্ভব নয়।

বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন। পরিস্থিতি সম্পর্কে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম কাজ করছে।

শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)