ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহ কমেছে ৪৩ কোটি ঘনফুট ● নির্বাচনে জয়ের পর ইরান যুদ্ধ ও ট্রাম্পের শুল্কনীতি বদলাতে পারবে ডেমোক্র্যাটরা...? ● ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ....জেডি ভ্যান্স ● আল জাজিরার নিবন্ধ চরম সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে....যুক্তরাষ্ট্র ● কৃষিকে আধুনিক লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই....প্রধানমন্ত্রী ● আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাটদের ভরাডুবির পর সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস ● সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা,৫ জনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা ● বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ ● ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত,৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র ● ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
জাতীয় সংসদের উপনির্বাচনে

নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

আ জা ডেক্স

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১১:৪৪ এ এম
নবনির্বাচিত ২ সংসদ সদস্যের শপথগ্রহণ আজ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথ অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করাবেন।

শপথের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি জানিয়েছেন, মঙ্গলবার দুই নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা ফয়সল আমীন।

তিনি ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে জয়ী হয়েছিলেন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলে নির্বাচন কমিশন আসনটিকে শূন্য ঘোষণা করে। সেই শূন্য আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে সোমবার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়।

এরপর ১২ অক্টোবর নির্বাচন কমিশন এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোট হওয়ার কথা ছিল।

তবে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় শেষ পর্যন্ত ভোট গ্রহণের প্রয়োজন পড়েনি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)