Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট,প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● বে-টার্মিনাল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে....সেতুমন্ত্রী ● নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ● দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল ● জাতীয় বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে ও বাস্তবায়ন করে...স্বরাষ্ট্রমন্ত্রী ● উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদের শপথ গ্রহন সম্পন্ন ● কেউ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না...পেজেশকিয়ান ● তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায়...এরদোগান ● নারায়ণগঞ্জ সদরের ৩ শতাধিক শিক্ষার্থীরা ৫ শ্রেণির বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বৃত্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবি অভিভাবকদের

নারায়ণগঞ্জ সদরের ৩ শতাধিক শিক্ষার্থীরা ৫ শ্রেণির বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত

মিজানুর রহমান,সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ০২:৩২ পিএম
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:৫৪ পিএম
নারায়ণগঞ্জ সদরের ৩ শতাধিক শিক্ষার্থীরা ৫ শ্রেণির বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত

চলতি বছরের ডিসেম্বর মাসে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নারায়ণগঞ্জ সদরের ৩ শতাধিক কিন্ডারগার্টেনের প্রায় ৪ হাজার শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

যথাসময়ে পাঠদানের অনুমতির আবেদন করা স্কুলের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে অন্যরা পারবে না।

কোমলমতি শিক্ষার্থীদের বিশাল একটি অংশ এ পরীক্ষা থেকে বঞ্চিত না করে সকলকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ প্রদানের দাবি জানিয়েছেন কেজি স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।

জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন প্রায় ৫ শত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিশু শ্রেণি থেকে পঞ্চন শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।

সরকারী নির্দেশনা অনুযায়ী যে সব শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের জন্য যথাসময়ে আবেদন করেছে সেসব স্কুলের শিক্ষার্থীদের এ বছর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলা এলাকায় ৪৯১ টি কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয়ের সাথে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

এর মধ্যে যথাসময়ে আবেদন করেছে মাত্র ১১০টির মত। বিশাল একটি অংশ যথাসময়ে আবেদন না করায় ওই সব স্কুলের শির্ক্ষাথীরা এ বছর অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারছে না।

আবেদন না করা একাধিক স্কুলের পরিচালকরা জানায়, সরকারের দেয়া সব শর্ত পূরণে আমাদের সময়ের প্রয়োজন।

যার ফলে যথাসময়ে আমরা আবেদন করতে পারিনি। কিন্তু কোমল মতি শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হওয়ায় সুষ্ঠু মেধা যাচাই হবে না বলে দাবি তাদের।

তারা আরও জানায়, শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। তাদেরকে এ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয়।

জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের পর কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক- এটা আমরা আশা করি না।

মিজমিজি এলাকার হাজী সামছুদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক জানায়, পাঠদানের আবেদনের জন্য ফি বাবদ ৩ হাজার টাকা সোনালী ব্যাংকে জমা দিয়ে অনলাইনে আবেদন করলে অনলাইনে ফি পরিশোধ না করলে আবেদন নিচ্ছে না।

এ নিয়ে উপজেলা অফিসে দৌড়াদৌড়ি করার পর অনলাইনে আবারও ৩ হাজার টাকা পরিশোধ করে পাঠদানের আবেদন সম্পন্ন করি।

অদ্য পর্যন্ত জানিনা আমার স্কুলের ৫ শ্রেণির শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা দিতে পারবে কি না।

বাতানপাড়া এলাকার জিয়াউল হক কিন্ডারগার্টেনের পরিচালক জিয়াউল হক জানায়, সরকারের দেয়া শর্ত পূরণ সাপেক্ষে পাঠদানের আবেদন করেছি।

সময়ের পরে আবেদন করায় এ বছর বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারছে না ৫ শ্রেণির শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের মন খারাপ।

মেধা যাচাইয়ে সকলের অংশ গ্রহণে বৃত্তি পরীক্ষা নেয়ার দাবি তার। নাম প্রকাশ না করার শর্তে এক কিন্ডারাগর্টেনের পরিচালক জানায়, শিক্ষায় মান নেই, আনন্দ নেই, পরিবেশ নেই (ব্যতিক্রম ছাড়া) অথচ শিশু শিক্ষার্থীদের সেখানে (সরকারী প্রাথমিক বিদ্যালয়ে) যেন যেতেই হবে আর না গেলে তারা রাষ্ট্রের বড় কোনো সিদ্ধান্ত থেকে বৈষম্যমুলক আচরণ পাবে এটা দুঃখজনক।

তিনি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকলের অংশ গ্রহনের সুযোগ দেয়ার দাবি জানান।

আরেক পরিচালক জানায়, প্রাথমিক শিক্ষার এই বিশাল পরিবারকে রাষ্ট্রের যে নীতি বা পদক্ষেপ তা কার্যকরী ফল দিচ্ছেনা, ফলে অভিভাবকরা বাধ্য হয়ে অর্থ ব্যয় করে কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন।

এমনকি সরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য কর্মকর্তারাও (দু’একজন ছাড়াও) তাদের বাচ্চাদের সরকারি প্রাথমিকে না পড়িয়ে কিন্ডারগার্টেনে পড়াচ্ছেন।

যেহেতু এ বছর নতুন নিয়ম করা হয়েছে সেহেতু সকলকেই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিয়ে মেধা যাচাই করার দাবি তার।

নাম প্রকাশ না করার শর্তে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের একাধিক অভিভাবক জানায়, কিন্ডারগার্টেনের পরিচালকদের সরকারি নিয়ম নীতি মেনে আবেদন করতে দেরি হতেই পারে।

এ জন্য আমাদের কোমলমতি বাচ্চারা মেধা যাচাই থেকে বঞ্চিত হবে কেন। অভিভাবকরা সরকারি নীতি সহজ ও সময়োযোগী করতে এবং এ বছর বৃত্তি পরীক্ষার সুযোগ প্রদানের দাবি জানান।

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব জানায়, সদরে ৪৯১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১১০টির মত প্রতিষ্ঠান যথাসময়ে পাঠদানের আবেদন করেছে।

অবশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলি যথাসময়ে আবেদন করতে না পারায় বিশেষ করে নারায়ণগঞ্জ হাই স্কুল, আর্দশ হাই স্কুল এমনকি সিদ্ধিরগঞ্জের পিডিবি স্কুলের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারছে না।

অনলাইনে আবেদনের সময় শেষ হয়ে যাওয়ায় অনেক আবেদন আমরা ফরোয়াড করতে পারিনি।

তিনি আরও জানান, মেধা যাচাইয়ে সকলের অংশ গ্রহন দরকার। তবে আমাদের কিছুই করার নাই। সরকারী সিদ্ধান্ত আমাদের সবাইকে মানতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)