Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● বড়দিনে ২ কোটি টাকা অনুদান চেয়েছিল ট্রাস্ট,প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি ● বে-টার্মিনাল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে....সেতুমন্ত্রী ● নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ● দিনাজপুরের বিরামপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ, ঐতিহ্যের টানে মাঠে নামছে ৮ দল ● জাতীয় বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে ও বাস্তবায়ন করে...স্বরাষ্ট্রমন্ত্রী ● উপনির্বাচনে বিজয়ী দুই সাংসদের শপথ গ্রহন সম্পন্ন ● কেউ ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে না...পেজেশকিয়ান ● তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়ায়...এরদোগান ● নারায়ণগঞ্জ সদরের ৩ শতাধিক শিক্ষার্থীরা ৫ শ্রেণির বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নৌ পরিবহন মন্ত্রণালয়ে

বে-টার্মিনাল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে....সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : মঙ্গলবার, ৩ নভেম্বর,২০২৬, ১০:৫৩ পিএম
বে-টার্মিনাল বাস্তবায়নে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে....সেতুমন্ত্রী

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বে-টার্মিনাল নির্মাণ প্রকল্প বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক প্রকল্প।

এটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়বে, পণ্য পরিবহনে গতি আসবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

মঙ্গলবার ০৩ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লোর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্পে বিনিয়োগসহ বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। দেশের বন্দর ও সামুদ্রিক খাতের উন্নয়নে সিঙ্গাপুরের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ক্ষেত্রে দেশটির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বৈঠকে হাইকমিশনার ডেরেক লো বে- টার্মিনাল প্রকল্পে সিঙ্গাপুরের বিনিয়োগ এবং টার্মিনাল পরিচালনার বিষয়ে অগ্রগতি তুলে ধরেন।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল প্রস্তুত রয়েছে।

হাইকমিশনার বলেন, বে-টার্মিনাল চালু হলে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।

এতে দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বন্দর উন্নয়ন, বিনিয়োগ ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)