নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনকে কোনো টোল দিতে হবে না।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর ২০২৬ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকে টোল পরিশোধ করতে হবে না।