ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি ● নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন ● প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা ● জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা...হাইকোর্ট ● প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ● সরকারি হাসপাতাল না থাকায় লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ● ঢাকেশ্বরী মন্দিরে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন...শাওন ● বৃহস্পতিবার থেকে সাজেকে আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধ ● ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ● আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুট করেছে....মেজর হাফিজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
১১তম গ্রেডসহ ৩ দফা দাবিতে

প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা

সাইফুল আলম সরকার, ঢাকা:

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৮:০১ পিএম
প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং দীর্ঘদিনের যৌক্তিক দাবি আদায়ে সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

উক্ত সংবাদ সম্মেলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে নতুন ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতিনির্ধারণী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন শাহীন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি।

শিক্ষকদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে:

১. ১১তম গ্রেড বাস্তবায়ন : নবম জাতীয় বেতন স্কেলের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের জন্য অবিলম্বে ১১তম গ্রেড প্রদান করা।

২. উচ্চতর গ্রেড ও শতভাগ পদোন্নতি : নবম পে স্কেল অনুযায়ী ৮ ও ১৪ বছর পূর্তিতে প্রাপ্য দুটি উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি চালুকরণ।

৩. হয়রানিমূলক বদলি ও মামলা প্রত্যাহার : সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপিসহ সব শিক্ষকের হয়রানিমূলক বদলির আদেশ বাতিল এবং দায়েরকৃত ভিত্তিহীন বিভাগীয় মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার।

এদিকে উল্লিখিত দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ৮ নভেম্বর, রোববার কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।

আগামী ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বিভাগীয় শিক্ষক প্রতিনিধেদের উদ্যোগে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি পেশ।

এরপর ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শেষে দেশের সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বা শাহবাগে মহাসমাবেশ এবং সবশেষে অবস্থান ও অনশন কর্মসূচি।

শেষের দুই কর্মসূচির তারিখ পরবর্তীতে চূড়ান্ত করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সমিতির নেতৃবৃন্দ জানান, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন, উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ এবং শিক্ষকদের বিরুদ্ধে হয়রানিমূলক বদলি ও বিভাগীয় মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এর আগে অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়দের উপস্থিতিতে শিক্ষক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে দাবি বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অবিলম্বে কার্যকর করতে হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)