ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি ● নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন ● প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা ● জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা...হাইকোর্ট ● প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ● সরকারি হাসপাতাল না থাকায় লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ● ঢাকেশ্বরী মন্দিরে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন...শাওন ● বৃহস্পতিবার থেকে সাজেকে আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধ ● ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ● আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুট করেছে....মেজর হাফিজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৭:১৪ পিএম
২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আকাশপথে যোগাযোগ ধীরে ধীরে স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এর অংশ হিসেবে ২৫ অক্টোবর থেকে রিয়াদ রুটে ফ্লাইট চালু হচ্ছে। এর আগে বুধবার (২১ অক্টোবর) থেকে দাম্মাম রুটে আবারও উড়োজাহাজ চলাচল শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

সৌদি আরবের বিমানবন্দরে হামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির উন্নতি হওয়ায় ফ্লাইট পরিচালনার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে।

সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদ রুটের পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দাম্মাম রুটে ২১ অক্টোবর থেকে ফ্লাইট চালু হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে উড়োজাহাজ ছেড়ে যাবে।

এ রুটে ব্যবহার করা হবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ। জেদ্দা রুটে ২২ অক্টোবর ঢাকা থেকে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনা রুটে ১৮ অক্টোবর থেকেই নিয়মিত ফ্লাইট চলছে। এ রুটে ব্যবহৃত হচ্ছে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসছে না।

বাতিল ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট:

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলের ওপর বিধিনিষেধের কারণে এখন পর্যন্ত ১৩৪টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী। বুধবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের সহকারী পরিচালক কাউসার মাহমুদের দেওয়া তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের আটটি, সালাম এয়ারের সাতটি, এয়ার ইন্ডিয়ার ছয়টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবগামী ফ্লাইটের পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের বিমানের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)