ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি ● নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন ● প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা ● জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা...হাইকোর্ট ● প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ● সরকারি হাসপাতাল না থাকায় লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ● ঢাকেশ্বরী মন্দিরে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন...শাওন ● বৃহস্পতিবার থেকে সাজেকে আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধ ● ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ● আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুট করেছে....মেজর হাফিজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুট করেছে....মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৬:৫৬ পিএম
আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুট করেছে....মেজর হাফিজ

২০০১ সালে শেখ হাসিনা আমার সাথে তোফায়েল আহমেদকে প্রতিদ্বন্দ্বী করেছেন।

সে পরাজিত হওয়ার পর হাসিনা বুঝে গেছে আমার সাথে সন্ত্রাসী ছাড়া নির্বাচনে জয়লাভ করা সম্ভব না।

তাই ঢাকা থেকে এক সন্ত্রাসীকে এনে নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা করান। সেই সন্ত্রাসীর লালমোহনে ৫শ বিঘা জমি, ঢাকার একাধিক বাড়ি দূর্ণীতির মাধ্যমে অর্জন করে।

গত ০৫ আগষ্টের পরে সব রেখে সেই সন্ত্রাসী স্বপরিবারে পালিয়ে যায়। আ’লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে দেশের সম্পদ লুটপাট করতে।

এমপি-মন্ত্রীরা লুটপাট করে বিদেশে প্রচুর সম্পদ করেছে। ফ্যাসিস্ট সরকারের একজন প্রতিমন্ত্রীর বিদেশে ২শর উপরে বাড়ি রয়েছে। আ’লীগ একটি দূর্ণীতিবাজ ও সন্ত্রাসী দল।

এ দলকে বাংলাদেশের মানুষ আর কখনো রাজনীতি করতে দিবে না। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টায় ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ আরো বলেন, তজুমদ্দিনকে পৌরসভায় রুপান্তর করা হবে। বিনোদনের জন্য মেঘনার পাড়ে একটি পার্ক নির্মাণ করা হবে।

সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন চরমোজাম্মেল সালাউদ্দিন ডাকাত নামে যে সন্ত্রাসী রয়েছে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে।

মাদকের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ করতে প্রশাসনকে দিকনির্দেশনা দেন।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বীর বিক্রম।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপশি উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে মেজর হাফিজকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তাঁর এ অর্জনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তিনি তজুমদ্দিন উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)