ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● দুর্গাপূজার ছুটিতে পর্যটনের প্রাণচাঞ্চল্য, চাঙা স্থানীয় অর্থনীতি ● নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন ● প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা ● জমির মালিকানা দাবিতে প্রমাণ না থাকলে মিলবে না অস্থায়ী নিষেধাজ্ঞা...হাইকোর্ট ● প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ● সরকারি হাসপাতাল না থাকায় লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ● ঢাকেশ্বরী মন্দিরে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন...শাওন ● বৃহস্পতিবার থেকে সাজেকে আবার অনির্দিষ্টকালের জন্য অবরোধ ● ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ● আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের সম্পদ লুট করেছে....মেজর হাফিজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন

নিজস্ব প্রতিবেদক নাটোর

প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৮:১১ পিএম
নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১২, আহত ৩০ জন

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৩০ জন। দুর্ঘটনার পর আহত যাত্রীদের মানিব্যাগ, মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগও উঠেছে।

সোমবার (২০ অক্টোবর) ভোর চারটার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী এক যাত্রীর দাবি করেন, যাত্রাবিরতির পর বাসচালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন।

তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন। একপর্যায়ে বাসটির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে যাঁদের পরিচয় শনাক্ত হয়েছে, তাঁরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সোহেল রানা (৪০), রাজশাহীর বাগমারা উপজেলার কনোপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মো. আনোয়ার হক (৩০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিধখালী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে তাসফিয়া (৮), শরীয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জহিরউদ্দীন মাতবরের ছেলে মো. জুয়েল মাতবর (৪০), একই উপজেলার ডুবি সাহিবর গ্রামের ইউনুস শিকদারের ছেলে সোহাগ (৩০), ডুবি সাহাপুর গ্রামের জাহান উদ্দীন মোল্লার ছেলে সাহ লাল (৪৬), কাথুরিয়া গ্রামের রাজ্জাক ব্যাপারীর ছেলে মো. শাহিন (৩২), ডুবি সাহিবর গ্রামের আরব আলীর ছেলে মো. আব্দুস সামাদ (৭০), পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিধখালী গ্রামের আজাহার হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম (৪৫), ঝিনাইদহ সদর উপজেলার বড় মান্দারবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে মো. আবু কালাম (৫৬), নওগাঁর সাপাহার উপজেলার ঘোনটোলা গ্রামের সাজ্জাদের ছেলে রাসেল (৩৩) এবং ফরিদপুর সদর উপজেলার বাখোন্দিয়া গ্রামের ওমর কুমার জমাদারের ছেলে হিমেশ জমাদার (৩৫)।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার শরিফুল হক, নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গুরুদাসপুর বড়াগ্রাম আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ , বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর।

এ দূর্ঘটনারয় নাটোরের জেলা প্রশাসক নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং মরদেহ পরিবারের কাছে পৌঁছে দিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরো জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্‌ঘাটনে জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ ছাড়া নাটোর-২ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিহত ব্যক্তিদের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা জানিয়েছেন।

এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারে শোকের মাতম চলছে। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)