নিজস্ব প্রতিবেদক
ঈদের আনন্দে যেমন বন্ধুদের পাশে পান, তেমনি দুর্গাপূজার উৎসবেও তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ঢাকেশ্বরী মন্দিরে হাজির হয়েছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন।
বিজয়া দশমীতে বন্ধুদের সঙ্গে ঢাকের তালে নাচ এবং সিঁদুর খেলার আয়োজনে অংশ নেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ছিল উৎসবমুখর পরিবেশ।
দুপুরে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা।
পরে দেবীকে সিঁদুর দিয়ে বরণ করেন ভক্তরা। পাশাপাশি চলে সিঁদুর খেলার আয়োজন।
এদিন মন্দিরে বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায় শাওনকে।
উৎসবে অংশ নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমার বন্ধুদের ঈদের দিন বাসায় আসার আমন্ত্রণ জানাই।
তারা আমাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। তাই তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে এসেছি।’